এক্সপ্লোর

Aadhaar Card: আধার নিয়ে নতুন খবর ! ১৪ ডিসেম্বর পর্যন্ত পাবেন এই সুবিধা

Aadhaar Update: আধার কার্ডে কিছু আপডেট করতে চাইলে এটাই সুযোগ। বিনামূল্যে করতে পারবেন এই কাজ।

Aadhaar Update: আধার কার্ডে কিছু আপডেট করতে চাইলে এটাই সুযোগ। বিনামূল্যে করতে পারবেন এই কাজ। তবে সেই ক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট বিধি। জেনে নিন, কত তারিখ পর্যন্ত করতে পারবেন এই কাজ।

১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় রেখেছিল সরকার। এবার বিনামূল্য আধার কার্ড আপডেটের সময় আরও বাড়াল UIDAI। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছে। এখন আর তিন মাস আধার আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। এর শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩, যা ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 ইউআইডিএআই ৬ সেপ্টেম্বর এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  UIDAI জানিয়েছে, নাগরিকদের অত্যধিক সাড়ায় বিনামূল্যে আধার আপডেট করার তারিখ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত, MyAadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করা যাবে।

UIDAI: ১০ বছরের পুরনো আধার আপডেট করুন
আধার প্রদানকারী সংস্থা UIDAI ইতিমধ্যেই সব আধার কার্ড ব্যবহারকারীদের সতর্ক করেছে। ১০ বছরেরও বেশি সময় ধরে যাদের আধার আপডেট হয়নি তাদের অবিলম্বে এই কার্ড আপডেট করতে বলেছে সংস্থা। এতে কোনও চার্জ ছাড়াই ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদির বিবরণ বদলানো যাবে।

অনলাইনে বিস্তারিত আপডেট করুন
আপনিও যদি বিনামূল্যে আধার আপডেটের সুবিধা নিতে চান, তাহলে অনলাইনে এই কাজটি করুন। অফলাইন আধার কেন্দ্রে গিয়ে আধার বিবরণ আপডেট করার জন্য আপনাকে ফি দিতে হবে। সেই ক্ষেত্রে বিনামূল্যের সুবিধা নিতে আপনি MyAadhaar পোর্টালে যান। এই পোর্টালের মাধ্যমে আধার আপডেট করলে, আপনি বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা পাবেন।

CSC আপডেট করার জন্য চার্জ
UIDAI ওয়েবসাইট অনুসারে, আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করতে https://myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে গ্রাহককে। তবে CSC কেন্দ্রে আপডেট করার জন্য ২৫ টাকা চার্জ দিতে হবে।

Aadhaar Card: এই নথিগুলি প্রয়োজন
UIDAI-এর এই পোর্টালে ঠিকানা, নাম ইত্যাদি তথ্য আধার কার্ডে আপডেট করা যেতে পারে। এর জন্য ব্যবহারকারীদের আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন। আপনি মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ঠিকানা ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন।

Free Aadhaar Update: কীভাবে আধার কার্ড আপডেট করবেন ?
১ প্রথমে আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in দেখুন
২ এখন লগইন করুন ও নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং ঠিকানা বিকল্প নির্বাচন করুন
৩ আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করুন
৪ এখন ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার বিকল্পটিতে ক্লিক করুন
৫ এর পরে স্ক্যান কপি আপলোড করুন এবং জনসংখ্যার তথ্য তথ্য আপলোড করুন
৬ এখন পেমেন্ট করুন, তারপর আপনি একটি নম্বর পাবেন তা হাতে রাখুন। এটা স্ট্যাটাস চেকে কাজে লাগবে।

Aadhaar Card: কীভাবে আধার আপডেট ট্র্যাক করবেন
আপনি যখন আধার কার্ডে সফলভাবে ঠিকানা পরিবর্তন করার অনুরোধ জমা দেন, তখন আপনাকে একটি URN নম্বর দেওয়া হয়। এটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এই নম্বর পাঠানো হবে। এখন আপনি https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus -এ গিয়ে আপনার আধার কার্ড আপডেটের স্থিতি ট্র্যাক করতে পারবেন।

Free Aadhaar Update: কখন কার্ড আপডেটের প্রয়োজন হয় ?
যখন একজন মহিলা বিয়ে করেন, তখন পদবি পরিবর্তন করা হয়। এ ছাড়াও জন্মতারিখ, নাম ও ঠিকানায় ভুল থাকলে আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। ১০ বছরে হয়ে গেলে কার্ড আপডেটের অনুরোধ করেছে UIDAI কর্তৃপক্ষ।

SBI : স্টেট ব্যাঙ্কের সেভিংস-এফডিতে নমিনি রাখেননি ? এইভাবে আরও সহজে করুন কাজ

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget