এক্সপ্লোর

Adani News: মোদি পাইয়ে দিয়েছেন বলে বিতর্ক ছিল, শ্রীলঙ্কার বিদ্যুৎ প্রকল্প ছাড়তে হল আদানিকে

Adani Green Exits Sri Lanka: শ্রীলঙ্কার উত্তরে ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী।

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে নাম তুলে নিল আদানি গোষ্ঠী। প্রকল্পের শর্তাবলী নতুন করে পর্যালোচনা করে দেখতে উদ্যত হয় শ্রীলঙ্কার সরকার। এর পরই প্রকল্প থেকে নাম তুলে নিল আদানিরা। সংস্থার দাবি, সম্মানের সঙ্গেই প্রকল্প থেকে সরে এসেছে তারা। তবে গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ আইনি পথে টেন্ডারের মাধ্যমে আদানিদের ওই প্রকল্পের বরাদ দেওয়া হয়নি, ঘুরপথে তাঁদের ওই প্রকল্প পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছিল গোড়া থেকেই। (Adani News)

শ্রীলঙ্কার উত্তরে ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী। গত বছর সেপ্টেম্বর মাসে অনুরা কুমার দিসনায়েক দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর আদানিদের বরাতপ্রাপ্ত প্রকল্প নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। খতিয়ে দেখা হচ্ছিল খুঁটিনাটি। আদানিদের ওই প্রকল্পের বরাত বাতিল করা হতে পারেও বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরা। আর  তার পরই বুধবার প্রকল্প থেকে নাম তুলে নেওয়ার কথা জানাল আদানি গোষ্ঠী। (Adani Green Exits Sri Lanka)

আদানি গ্রিন সংস্থার তরফে বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান অর্জুন হেরাথকে পাঠানো চিঠিতে বলা হয়, "আমাদের এগজিকিউটিভরা CEB (Ceylon Electricity Board)-র সঙ্গে আলোচনায় বসেন। কলম্বোয় সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও কথা হয়। জানা যায়, মন্ত্রিসভা নিযুক্ত আর একটি কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখবে। প্রস্তাবিত প্রকল্পের শর্তাবলীও পুনরায় বিবেচনা করা দেখা হবে বলে জানা যায়। বিষয়টি বিবেচনা করে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে প্রকল্প থেকে সরে আসা হবে।"

শ্রীলঙ্কার উত্তরের মান্নর এবং পুনারিনে ৪৮৪ মেগাওয়াটের পুনর্ব্যবহারযোগ্য বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানিদের সংস্থা আদানি গ্রিন। সবমিলিয়ে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগের কথা ছিল। ২০২২ সালে আদানিদের ওই প্রকল্পের বরাত দেয় শ্রীলঙ্কার তদানীন্তন গোটাবায়া রাজাপক্ষ সরকার। কিন্তু অভিযোগ ওঠে, টেন্ডার ডেকে বরাত না দিয়ে, টেবিলের তলা দিয়ে আদানিদের হাতে প্রকল্প তুলে দেওয়া হয়। ঠিক ছিল, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ হয়ে যাবে। কারখানা তৈরির পর সেখান থেকেই বিদ্যুৎ কিনবে দেশের সরকার।

Ceylon Electricity Board-এর আধিকারিক এমসি ফার্দিনান্দো দেশের সংসদীয় কমিটিকে জানান, প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয় তাঁর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাপ সৃষ্টি করে আদানিদের বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত দিতে বাধ্য করেছেন বলে রাজাপক্ষ তাঁকে নিজে জানিয়েছেন। এর তিন দিন পরই পদ থেকে ইস্তফা দিতে হয় ফার্দিনান্দোকে। রনিল বিক্রমসিঙ্ঘের তদানীন্তন সরকারও প্রকল্প এগিয়ে নিয়ে যায়। কিন্তু অনুরা সরকারের আমলে বিষয়টি আতসকাচের নীচে চলে আসে। 

শুধু তাই নয়, ওই প্রকল্প নিয়ে আগাগোড়া বিরোধিতা করে আসছিলেন মান্নরের বাসিন্দারা। সমাজকর্মীরা আদালতে পর্যন্ত যান। যেখানে প্রকল্প করা হচ্ছে, সেটি পাখিদের করিডর। সেখানে প্রকল্প হলে পরিবেশের প্রভূত ক্ষতি হবে বলে জানান তাঁরা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রকল্প থেকে সরে এল আদানি গোষ্ঠী। 

 

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget