এক্সপ্লোর

Adani Group Stocks: বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারগুলিতে, ২০ শতাংশ পর্যন্ত পড়ল দাম; কী করবেন ?

Gautam Adani bribery case: আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর বাজার খুলতেই বড় ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। এই গ্রুপের মোট ১০টি স্টকেই এসেছে বড় পতন। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে দাম।

Gautam Adani: আমেরিকার নিউইয়র্ক আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মার্কিনি আধিকারিকদের ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে এবং সে দেশের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছে। ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে এই অভিযোগের দরুণ আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর শেয়ার বাজারে আদানি গ্রুপের স্টকগুলিতে (Adani Group Stocks) বড় পতন এসেছে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারগুলির দাম। ফলে পতন এসেছে সূচকেও। আদানি এনার্জি সলিউশনের শেয়ার আজ ২০ শতাংশ পতনে (Adani Group Stock Crash) খুলেছে আর তারপরেই লোয়ার সার্কিট লেগেছে এই স্টকে। ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ১০ শতাংশ পতন এসেছে আজ। এই স্টকেও লেগেছে লোয়ার সার্কিট, এছাড়াও আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টস, আদানি পাওয়ারের স্টকেও ১০ শতাংশ হারে পতন এসেছে।

বিরাট ধস আদানি গ্রুপের স্টকে

আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর বাজার খুলতেই বড় ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। এই গ্রুপের মোট ১০টি স্টকেই এসেছে বড় পতন। আদানি এনার্জি সলিউশনের স্টক ২০ শতাংশ পড়ে এসে নামে ৬৯৭.৭০ টাকায়, লোয়ার সার্কিট লেগেছে এই স্টকে। আদানি টোটাল গ্যাস শেয়ার ১৪ শতাংশ পড়ে এসে দাঁড়ায় ৫৭৭.৮০ টাকায়, আদানি গ্রিন এনার্জির শেয়ার ১৮ শতাংশ পড়ে এখন ট্রেড করছে ১১৫৯ টাকায়। এসিসির শেয়ারে ১০ শতাংশ পতন এসেছে আজ। লোয়ার সার্কিট লাগার পরে এই শেয়ার এখন ট্রেড করছে ১৯৬৬.৫৫ টাকায়। অম্বুজা সিমেন্টও লোয়ার সার্কিটে পড়ে গিয়েছে আজকের বাজারে।  

আদানি পোর্টস এবং এসইজেডের শেয়ারের দাম আজ ১০ শতাংশ পতনের পঅর ১১৬৬ টাকায় ট্রেড করছে, আদানি উইলমারের শেয়ার ট্রেড করছে ৩০১ টাকায়, ৮ শতাংশ পতনে। এনডিটিভির শেয়ারও আজ ৯.৯৪ শতাংশ পতন এসেছে, আদানি পাওয়ারের শেয়ারে আজ ১৫.৩৪ শতাংশ পতন এসেছে এবং এই শেয়ার এখন ট্রেড করছে ৪৪৩.৭০ টাকায়।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Gautam Adani: ২৫ কোটি ডলার ঘুষ দিতে চেয়েছিলেন, আমেরিকায় আইনি চাপে গৌতম আদানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget