এক্সপ্লোর

Alliance Air: এয়ার ইন্ডিয়ার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ, কেন্দ্রের অধীনেই অ্যালায়েন্স এয়ার

Alliance Air Update: শুক্রবার সংস্থার তরফে সেই মর্মে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করা হয়।

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটল অ্যালায়েন্স এয়ার (Alliance Air) সংস্থার। এত দিন এয়ার ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত সংস্থা হিসেবে উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত ছিল তারা। তবে এ বার স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল তারা। ভারত সরকারের (Government of India) অধীনে থেকে ব্যবসা চালিয়ে যাবে।

এয়ার ইন্ডিয়া থেকে আগেই বিনিয়োগ তুলে নিয়েছে অ্যালায়ান্স এয়ার

শুক্রবার সংস্থার তরফে সেই মর্মে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, “এয়ার ইন্ডিয়া থেকে বিনিয়োগ (Alliance Air Disinvestment) তুলে নেওয়া হয়েছে। তাই ১৫ এপ্রিল, ২০২২ থেকে অ্যালায়েন্স এয়ার আর এয়ার ইন্ডিয়ার অংশ নয়। বরং ভারত সরকার অধীনস্থ স্বাধীন ব্যবসায়িক সংগঠন।”

আরও পড়ুন: HDFC Bank: চতুর্থ ত্রৈমাসিকে বাম্পার প্রফিট , নিট মুনাফা বাড়ল ২৩ শতাংশ

অ্যালায়েন্স এয়ার সংস্থার সিইও বিনীত সুদ জানিয়েছেন, এ বার থেকে অ্যালায়েন্স এয়ারের নামে, ‘৯১’ কোড ব্যবহার করে টিকিট বিক্রি হবে। তার জন্য আলাদা ক্লাউড বেসড যাত্রী পরিষেবা প্রযুক্তি ব্যবহার করবে তারা, যার মাধ্যমে www.allianceair.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। সংস্থার নয়া হেল্পলাইন নম্বর ৯১-৪৪-৪২৫৫-৪২৫৫, ৯১-৪৪-৩৫১১-৩৫১১। যে কোনো তথ্যের জন্য ইমেলেও যোগাযোগ করা যাবে, helpdesk@allianceair.in। এয়ার ইন্ডিয়ার তরফেও বিবৃতি প্রকাশ করে অ্যালায়েন্স এয়ারের সঙ্গে বিচ্ছেদের কথা জানানো হয়েছে।

কেন্দ্রের ছত্রছায়ায় থেকে অন্তর্দেশীয় পরিষেবা প্রদান করবে অ্যালায়ান্স এয়ার

এই মুহূর্তে ৭০ আসন বিশিষ্ট ১৮টি ATR-72 বিমান রয়েছে অ্যালায়েন্স এয়ারের। শনিবার গুজরাত এবং মুম্বইয়ের মধ্যে পরিষেবা দিতে শুরু করেছে তারা। এয়ার ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত আঞ্চলিক শাখা সংস্থা হিসেবেই এত দিন কার্য পরিচালনা করত অ্যালায়েন্স এয়ার। গত বছর কেন্দ্রীয় সরকারের থেকে টাটার হাতে এয়ার ইন্ডিয়া হস্তান্তরিত হলেও, অ্যালায়েন্স এয়ার সেই চুক্তির অংশ ছিল না।

তিন মাস আগে এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ টাটার হাতে উঠেছে। তার পরই এয়ার ইন্ডিয়া থেকে নিজেদের বিনিয়োগ তুলে নেয় অ্যালায়েন্স এয়ার। কেন্দ্রীয় সরকারের অন্তর্দেশীয় উড়ান পরিষেকা প্রকল্প ‘উড়ান’-এর আওতায় আপাতত পরিষেবা প্রদান করবে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget