এক্সপ্লোর

Amazon: অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন, অ্যামাজন কর্মীদের কাছে আবেদন সিইও-র

Aamzon CEO: সম্প্রতি একটি অফিশিয়াল ব্লগ পোস্টে কর্মীদের অফিসে এসে কাজ করার কথা জানিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছেন তিনি।

Amazon: অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন। সম্প্রতি কর্মীদের কাছে এমনই আবেদন রেখেছেন অ্যামাজনের সিইও (Amazon CEO) অ্যান্ডি জেসি। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সম্প্রতি একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। এমনিতেই বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে এখন বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

অ্যামাজনে কর্মী ছাঁটাই

২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেমন ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। সম্প্রতি শোনা গিয়েছিল, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই কর্মী ছাঁটাইয়ের ঢেউ এসেছিল সংস্থায়। 

২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। চলতি বছরের শুরুতেই ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। 

আন্তর্জাতিক স্তরে অ্যামাজন কোম্পানি কর্মী ছাঁটাই করেছে। তার আঁচ এসেছে ভারতেও। এখানেও শুরু হয়েছে কর্মী ছাঁটাই। আর তার জেরে অফিসে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। যাঁদের চাকরি গিয়েছে তাঁরা তো কান্নাকাটি করছেনই। যাঁদের এখন চাকরি খোয়া যায়নি তাঁরা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। নষ্ট হয়েছে কাজের পরিবেশ। কর্মীদের মধ্যে কাজ করার তাগিদও কমেছে। চাকরি চলে যাওয়ার আশঙ্কায় প্রতি মুহূর্তে সিঁটিয়ে যাচ্ছেন সকলে। অফিসের মধ্যেই কেঁদে ফেলছেন ভয়ে আতঙ্কে। 

আরও পড়ুন- বাকিদের দেখাদেখি বিপুল কর্মী ছাঁটার পথে নাকি তারাও! জল্পনা খারিজ করে সুখবর শোনাল TCS

সেরা শিরোনাম

Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কোন পন্থায় বিনিয়োগ করবেন আপনি; SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কোন পন্থায় বিনিয়োগ করবেন আপনি; SIP, Lumpsum নাকি STP?
Pradhan Mantri Jan-Dhan Yojana: ১৫ কোটির বেশি মানুষের জনধন অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, টাকা নেই ৫ কোটির বেশি অ্যাকাউন্টে!
১৫ কোটির বেশি মানুষের জনধন অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, টাকা নেই ৫ কোটির বেশি অ্যাকাউন্টে!
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Job Cuts News: ফের চাকরি হারাচ্ছেন ৪০০০ কর্মী, কারণ কী ? বিখ্যাত এই সংস্থার সিদ্ধান্তে মাথায় হাত সকলের
ফের চাকরি হারাচ্ছেন ৪০০০ কর্মী, কারণ কী ? বিখ্যাত এই সংস্থার সিদ্ধান্তে মাথায় হাত সকলের

ভিডিও

Samik Bhattacharya:
Suvendu Adhikari: নভেম্বরের শেষে বা ডিসেম্বরে ২ দিনের জনকল্যাণ শিবির করব: মুখ্যমন্ত্রী
Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot
CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget