এক্সপ্লোর

Amazon Layoff: ফের ছাঁটাই অ্যামাজনে, এবার চাকরি খোয়াবেন ১৮ হাজারের বেশি কর্মী!

Amazon: নতুন বছরের শুরুতেই অ্যামাজন কোম্পানির সিইও অ্যান্ডি জেসি বিবৃতি পেশ করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন।

Amazon Layoff: ফের কর্মী ছাঁটাই (Layoff) হচ্ছে অ্যামাজনে (Amazon)। জানা গিয়েছে, নতুন দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় ১৮,০০০-র বেশি কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। অ্যামাজনের এই কর্মী ছাঁটাইয়ের কথা নতুন কিছু নয়। কারণ সংস্থার সিইও অ্যান্ডি জেসি আগেই জানিয়েছিলেন যে নতুন বছরেও কর্মী ছাঁটাই হবে। সেই সময় শোনা গিয়েছিল হয়তো প্রায় ২০ হাজার কর্মী চাকরি খোয়াবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। এবারের ছাঁটাই প্রক্রিয়ায় চাকরি খুইয়েছেন ১৮ হাজারের বেশি কর্মী। বিশ্বজুড়ে অ্যামাজনের আলাদা আলাদা বিভাগ থেকে কর্মীদের সরানো হয়েছে বলে খবর। অ্যামাজনের ডিস্ট্রিবিউশন সেন্টার, টেকনোলজি স্টাফের পাশাপাশি কর্পোরেট এক্সিকিউটিভদেরও ছাঁটাই করা হয়েছে বলে শোনা যাচ্ছে। 

নতুন বছরের শুরুতেই অ্যামাজন কোম্পানির সিইও অ্যান্ডি জেসি বিবৃতি পেশ করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের কাছে কতটা আতঙ্কের সেটা তাঁরা বুঝতে পারছেন। তাই এই বিষয়টিকে একেবারেই হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না। বরং যাঁরা ছাঁটাই হবেন তাঁদের জন্য আলাদা করে পেমেন্ট প্যাকেজ, স্বাস্থ্যবিমা এবং অন্যত্র চাকরি পাওয়ার সুবিধা- এসব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এবারের বেশিরভাগ ছাঁটাই হয়েছে ইউরোপে। আগামী ১৮ জানুয়ারি কর্মীদের ছাঁটাই প্রসঙ্গে জানানো হবে বলে ভাবা হয়েছিল। তবে দলের কোনও সদস্যই এই খবর ফাঁস করে দিয়েছেন। তাই এতটা আগেভাগে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে হয়েছে।  

২০২২ সালের শেষভাগে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে কর্মী ছাঁটাই শুরু করেছিল ট্যুইটার। গতবছর অক্টোবর মাসের শেষদিকে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন। তারপর থেকেই জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই প্রক্রিয়া। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিলেন। বাদ যাননি উচ্চপদস্থ কর্তারাও। ক্রিসমাসের আগে পর্যন্ত বজায় ছিল কর্মী ছাঁটাই প্রক্রিয়া। বিশ্বজুড়েই এই ছাঁটাই প্রক্রিয়া বহাল থাকবে এবং বিভিন্ন বিভাগেই কোপ পড়বে তা আন্দাজ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। এর মধ্যেই ভারতের সোশ্যাল মিডিয়া কোম্পানি শেয়ার চ্যাটও কর্মী ছাঁটাই করেছে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ ছাঁটাই করেছে শেয়ার চ্যাট কর্তৃপক্ষ। আরও একাধিক প্রযুক্তি কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। 

আরও পড়ুন- USB Type-C দিয়ে চার্জ করতে হবে সব স্মার্টফোন, সময় বেঁধে দিল সরকার

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget