এক্সপ্লোর

Amazon Food: অনলাইন লার্নিংয়ের সুবিধার পর এবার ফুড ডেলিভারি পরিষেবাও ভারতে বন্ধ করতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ

Amazon India: এবছর ব্যাপক হারে কর্মী ছাঁটাইও করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। আগামী বছরেও চলবে কর্মী ছাঁটাই, জানিয়েছে সংস্থা।

অ্যামাজন ইন্ডিয়ার ফুড ডেলিভারি সার্ভিস অ্যামাজন ফুড এই বছরের শেষেই বন্ধ হতে চলেছে। সম্প্রতি শোনা গিয়েছে এই তথ্য। প্রায় ২ বছর আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত। এছাড়াও দেশের নির্দিষ্ট কিছু এলাকায় এই ফিচার চালু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই অ্যামাজন অ্যাকাডেমি (ed-tech service) বন্ধ করে দিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এবছর ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। প্রথম ধাপেই ১০ হাজার লোক কাজ হারিয়েছেন। আগামী বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

২০২২ সালের মে মাসে অ্যামাজন ফুড লঞ্চ হয়েছিল ভারতে। জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে অ্যামাজনের এই পরিষেবা বন্ধ হয়ে যাবে। নিজেদের বিবৃতিতে তারা জানিয়েছে যে এই সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, কোভিডের সময়কালে অ্যামাজন ফুড এবং অ্যামাজন অ্যাকাডেমি সাধারণ মানুষের কাজে লেগেছিল ব্যাপক ভাবে। অ্যামাজন ফুডের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি বসেই পেয়েছিলেন গ্রাহকরা। আর অ্যামাজন অ্যাকাডেমি সাহায্য করেছিল পড়ুয়াদের অনলাইন পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু বর্তমানে ভারতের বাজারে একাধিক অ্যাপের আধিপত্য রয়েছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকা বেশ মুশকিল। বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান অন্যান্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। 

ইতিমধেই অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও হয়েছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।

সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। অন্তত ৮৫৩টি কোম্পানি বিশ্বজুড়ে কমপক্ষে ১,৩৭,৪৯২ জন কর্মীকে ছাঁটাই করেছেন। এখানেই শেষ নয়। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। layoffs.fyi (a crowdsourced database of tech layoffs) - এর ডেটা থেকে জানা গিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে সেই আবহে ১৩৮৮টি টেক কোম্পানি মোট ২,৩৩,৪৮৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন। তবে ২০২২ সালে টেক ইন্ডস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময়কাল।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এবার নিজেকেই মেসেজ করতে পারবেন ইউজাররা, আসছে নয়া ফিচার

সেরা শিরোনাম

Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
BSNL Recharge Plan : BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে
BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget