এক্সপ্লোর

Amul in the US: গুজরাত থেকে Amul এবার আমেরিকার বাজারে, আগামী সপ্তাহ থেকেই বিক্রি

Amul Milk in US: গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের জন্যই সেদেশের বাজারে Amul-এর পদার্পণ।

নয়াদিল্লি: ভারতের দুগ্ধ সংস্থার পসার এবার বিদেশের মাটিতেও। আমেরিকার বাজারে এবারে কিনতে পাওয়া যাবে Amul-এর দুধ।  গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর তরফে Amul-কে আমেরিকায় নিয়ে যাওয়া হল। আগামী এস সপ্তাহের মধ্যেই আমেরিকার বাজারে পা রাখছে Amul. (Amul in the US)

গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের জন্যই সেদেশের বাজারে Amul-এর পদার্পণ। আগামী এক সপ্তাহের মধ্যে আমেরিকার বাজারে চার ধরনের দুধ নিয়ে হাজির হচ্ছে Amul. এই প্রথম ভারতের বাইরে, সরাসরি বিদেশের বাজারে Amul-এর তাজা দুধ বিক্রিতে উদ্যোগী হল গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। (Amul Milk in US)

Amul-এর পরিচালনার দায়িত্বে রয়েছে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা বলেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমেরিকার বাজারে নিজেদের তাজা দুধ এবং দুগ্ধজাত পণ্য নিয়ে হাজির হচ্ছে Amul." আমেরিকার বাজারে Amul-এর পণ্য পৌঁছে দিতে সেখানকার ১০৮ বছরের ডেয়ারি সমবায় সংগঠন মিশিগান প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (MMPA)-কে পাশে পেয়েছে  গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। 

আরও পড়ুন: Bank Holidays In April 2024: গেলেও কাজ হবে না, এপ্রিলে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের কাজটি করবে মিশিগান প্রডিউসার্স অ্যাসোসিয়েশন। আমেরিকার বাজারে Amul-এর তাজা দুধ পৌঁছে দিতে প্রচার, বিজ্ঞাপন, এবং ব্র্যান্ডিং সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি দেখবে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। তবে তাঁদের রেসিপি অনুযায়ীই দুগ্ধজাত পণ্য তৈরি করে আমেরিকার বাজারে বিক্রি হবে বলে জানিয়েছেন জয়েন। 

জয়েন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমেরিকার বাজারে Amul Taaza, Amul Gold, Amul Shakti এবং Amul Slim-n-Trim দুধ কিনতে পাওয়া যাবে। নিউইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, ওয়াশিংটন, ডালাস, টেক্সাস-সহ বিভিন্ন প্রদেশে কিনতে পাওয়া যাবে Amul-এর পণ্য। আগামী দিনে Amul পনির, দই, ঘোলও আমেরিকার বাজারে বিক্রির লক্ষ্য রয়েছে। এই মুহূর্তে পৃথিবীর প্রায় ৫০টি দেশে Amul-এর পণ্য রফতানি হয়।

গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের আপাতত প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী তিন-চার মাসের জন্য প্রচার এবং ব্র্যান্ডিং-এ জোর দেওয়া হচ্ছে। সেখান অর্থবর্ষে থেকে ভাল সাড়া মিলবে বলেও আশাবাদী তারা। ২০২২-’২৩ অর্থবর্ষে গুজরাত কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনের আয় ছিল ৫৫০০০ কোটি টাকা, যা তার আগের অর্থবর্ষের তুলনায় ১৮.৫ শতাংশ বেশি।

সেরা শিরোনাম

Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget