এক্সপ্লোর

Mumbai Beats Beijing: বেজিং-কে টপকে এশিয়ায় কোটিপতিদের রাজধানী মুম্বই

Mumbai Beats Beijing: বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সেই সঙ্গে পৌঁছে গেছে বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে।

মুম্বই: চিনের ক্যালেন্ডার অনুযায়ী এবার ড্রাগনের বছর। যে ঐতিহাসিক প্রাণীর কথা দেশি-বিদেশি রূপকথার গল্পের বইতেই পড়েছি আমরা। বিশ্বের কাছে চিনের (China) অন্যতম পরিচয় যে প্রাণীর জন্য, সেই অদ্ভুত দর্শন জীবের নামে উৎসর্গকৃত বছরেই তাদের মুখে যেন চুনকালি লাগিয়ে দিল ভারত (India)! এমনিতেই করোনা পরবর্তী সময়ে চিনের বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়েই হুহু করে কমেছে। ২০২০ সালের আগে তাদের বন্ধু থাকা দেশগুলি এখন আর ততটা বিশ্বাস করে না বলেই আন্তর্জাতিক মহলে খবর। মালদ্বীপের মতো দু-একটা দেশ বাদ দিলে শি চিনপিং-এর সরকারের উপর ভরসা খুব একটা নেই নাকি কারও। যার প্রভাব পদে পদে পরিলক্ষিত হচ্ছিল চিনের অর্থনীতিতেও। এতদিন কানাঘুষোয় ড্রাগনদের ভাঁড়ারের হাল খারাপ বলে শোনা গেলেও এবার তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল। বেজিং (Beijing)-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর (Asia’s billionaire capital) শিরোপা ছিনিয়ে নিল মুম্বই (Mumbai)। সেই সঙ্গে ঢুকে পড়ল আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম তিনটি শহরের তালিকাতেও। কোটিপতিদের হাত ধরে হলেও ভারতের অর্থনীতি (Indian economy) যে বাড়ছে প্রমাণ দিল।

সম্প্রতি হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ (Hurun Global Rich List 2024) প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতের কোটিপতিদের। গতবছরের তুলনায় এই বছর প্রায় ১০০ জন বিলিওনিয়ার বেরিয়েছে দেশ থেকে। আর বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সেই সঙ্গে পৌঁছে গেছে বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে। এই সাফল্যের সৌজন্যে চিন ও আমেরিকার পর ভারত বিলিওনিয়ারদের তৃতীয়তম স্থানে থাকা দেশে।

হুরানের প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চিনের রাজধানী বেজিংয়ে যখন ৯১ জন বিলিওনিয়ার রয়েছেন তখন ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে বসবাস করছেন ৯২ জন। আসলে মুম্বই হল বিশ্বের সবথেকে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া বিলিওনিয়ারদের শহর। এই বছরই সেখানে নতুন করে ২৬ জন বিলিওনিয়ারদের তালিকায় উত্তীর্ণ হয়েছেন। যার সৌজন্যেই মুম্বই বিশ্বের তৃতীয় ও এশিয়ায় বিলিওনিয়ারদের শহরের রাজধানীতে পরিণত হয়েছে। তবে শুধু মুম্বই নয়, নয়াদিল্লিও ইতিহাসে প্রথমবারের মতন ঢুকে পড়েছে আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের টপ ১০টি শহরের মধ্যে। আর প্লাম বিচ, ইস্তানবুল, মেক্সিকো সিটি এবং মেলবোর্ন স্থান পেয়েছে প্রথম ৩০টি শহরের মধ্যে। গত বছরের তুলনায় মুম্বইয়ের সম্পদ যেখানে ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেখানে বেজিং-এর কমেছে ২৭ শতাংশ। এই বছর চিনে যেখানে ৫৫ জন নতুন বিলিওনিয়ার উঠে এসেছেন সেখানে ভারত সাক্ষী থেকেছে নতুন ৯৪ জন বিলিনিয়ারের উত্থানের। 

ওই লিস্ট অনুযায়ী, রিলায়েন্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি তাঁর সম্পদে আরও ৩৩ বিলিয়ন মার্কিন ডলার যোগ করে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছেন। পাশাপাশি, একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকাতেও। অন্যদিকে, গৌতম আদানির সম্পদ এবার ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তিনি মোট ৮৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে রয়েছেন বিশ্বের ১৫তম ধনীর স্থানে।  

আরও পড়ুন: Indias GDP Data: ভারতীয় অর্থনীতির জন্য সুখবর, এসএন্ডপি গ্লোবাল বাড়াল রেটিং,কী প্রভাব পড়বে আপনার ওপর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget