এক্সপ্লোর

Budget 2025: অটল পেনশন যোজনায় এবার পেনশন বেড়ে হবে ১০ হাজার টাকা ? বাজেটে কী বদল আসছে ?

Atal Pension Yojana: সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার চালু করেছিল এই অটল পেনশন যোজনা প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেত।

Atal Pension Yojana: আর কয়েকদিনের অপেক্ষা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ (Budget Expectations 2025) করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামি ১ ফেব্রুয়ারি করা হবে বাজেট পেশ। সারা দেশের নজর এখন এই বাজেটকে ঘিরে। আশা করা হচ্ছে যে কেন্দ্র সরকার (Budget 2025) এবারের বাজেটে অটল পেনশন যোজনার অধীনে পেনশনের (Atal Pension Yojana) অঙ্ক দ্বিগুণ করবে। অর্থাৎ এই যোজনায় ৫ হাজার টাকার পেনশন বেড়ে হবে ১০ হাজার টাকা। তবে এখনও এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা হয়নি।

সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার চালু করেছিল এই অটল পেনশন যোজনা প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেত। এবারের বাজেটে এই পেনশনের (Atal Pension Yojana) অঙ্ক বাড়ার সম্ভাবনা রয়েছে।

মাসিক পেনশন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা

সূত্র অনুসারে, অটল পেনশন যোজনার অধীনে কেন্দ্র সরকার মাসিক পেনশনের অঙ্ক বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেছে। এই স্কিমের অধীনে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করার দিকেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। এই অটল পেনশন যোজনার মাধ্যমে সমাজের দরিদ্র প্রান্তিক মানুষদের বার্ধক্যে আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। মূলত অসংগঠিত কর্মীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

২০১৫-১৬ অর্থবর্ষে পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে এই স্কিম চালু করা হয়েছিল। এর মাধ্যমে মাসিক ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।

কী বিশেষ ফিচার্স এই স্কিমের ?

এই অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সবথেকে বড় ফিচার্স হল যদি এই স্কিমের গ্রাহকের মৃত্যু হয়, তাহলে নমিনি জমানো টাকার পুরোটাই পেয়ে যাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে আবেদন করতে হলে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা একান্ত দরকার। যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনার এই স্কিমের জন্য ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। পেনশনের বিকল্প বেছে নিতে হবে এরপরে।  

আরও পড়ুন: Income Tax: কর বাঁচাতে চাইছেন ? NPS নাকি ELSS, কোথায় বিনিয়োগে বেশি লাভ হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget