এক্সপ্লোর

ATM Withdrawal: ATM থেকে টাকা তুলতেও বাড়বে খরচ ? কী নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক ?

ATM Cash Withdrawal Charge: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংক্ষেপে এনপিসিআই এবার থেকে ম্যাক্সিমাম ক্যাশ ট্রানসাকশন ফি এখনকার ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা।

ATM Cash Withdrawal: এটিএম থেকে টাকা তুলতে গেলেও এবার দিতে হবে মোটা মাশুল ? চার্জ বসাবে ব্যাঙ্কগুলি ? রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে কী বদল আসছে ? এতদিন পর্যন্ত মাসে ৫ বার এটিএম দিয়ে টাকা তোলা যেত সম্পূর্ণ বিনামূল্যে, তবে এর বেশিবার টাকা তোলার (ATM Withdrawal) ক্ষেত্রে দিতে হত চার্জ। একে বলা হয় এটিএম ইন্টারচেঞ্জ ফি। রিজার্ভ ব্যাঙ্ক এবারে এই এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর কথাই ভাবছে। অর্থাৎ মাসিক লিমিটের (ATM Interchange Fee) বেশিবার টাকা তুলতে গেলে বেশি খরচ করতে হবে আপনাকে। ব্যাঙ্ককে দিতে হবে মোটা মাশুল।

কত বাড়বে চার্জ

গতকাল মঙ্গলবার সংবাদসূত্রে এই বিষয়ে আপডেট মিলেছে, ফলে ধারণা করা হচ্ছে এটিএম থেকে অনিয়ন্ত্রিত টাকা তোলার ক্ষেত্রে খরচ বাড়বে সাধারণ গ্রাহকদের। সংবাদসূত্রে জানা গিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংক্ষেপে এনপিসিআই এবার থেকে ম্যাক্সিমাম ক্যাশ ট্রানসাকশন ফি এখনকার ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা। ৫ বার বিনামূল্যে টাকা তোলার সীমা পেরিয়ে গেলে প্রতিটি লেনদেনে এই চার্জ দিতে হবে আপনাকে।

পেমেন্ট রেগুলেটর সংস্থা এনপিসিআই এটিএম ইন্টারচেঞ্জ ফি নগদ লেনদেনের ক্ষেত্রে ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। মূলত এই ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে আর আপনি অন্য কোনো ব্যাঙ্কের এটিএম ব্রাঞ্চ থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে লিমিট পেরনোর পরে এই টাকা দিতে হবে আপনাকে। এটিএম ব্যবহার করার পরে যে বিল জেনারেট হয়, সেখানেও এই ফি-র উল্লেখ থাকে।

ATM চালানোর খরচ বাড়ছে

মহানগর নয় এমন শহর-মফস্বলে এটিএম মেশিন বা ব্রাঞ্চ চালানোর খরচ দিনে দিনে বেড়ে চলেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ঋণের খরচ বাড়ার কারণে বিগত ২ বছরে এই ধরনের এলাকায় এটিএম অপারেশনের খরচ ১.৫ থেকে ২ শতাংশ বেড়েছে। পরিবহনের খরচ বেড়েছে, নগদ জমা ও কমপ্লায়েন্স কস্টও অনেক বেড়ে গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটররা এনপিসিআইয়ের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। মহানগর এবং গ্রাম-মফস্বলে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর দিকেই হাঁটবে কি এবার রিজার্ভ ব্যাঙ্ক ? তবে এই বিষয়ে সিদ্ধান্ত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরও পড়ুন: Stocks to Buy: ৪ দিনেই ২৫ শতাংশ মুনাফা, এই গোল্ড স্টকে কপাল ফিরল বিনিয়োগকারীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget