এক্সপ্লোর

Audi Q3: শীঘ্রই দেশের বাজারে আউডি কিউথ্রি, নতুন অবতারে কী কী থাকছে গাড়িতে ?

Audi India Cars: আগামী মাসেই ভারতে নতুন অবতারে লঞ্চ হতে পারে আউডি ইন্ডিয়ার অন্যতম সেরা মডেল Audi Q3। ভারতে আউডির জনপ্রিয়তার নিরিখে এখনও সবথেকে বেশি বিক্রি হয়েছে এই গাড়ি।

Audi India Cars: আগামী মাসেই ভারতে নতুন অবতারে লঞ্চ হতে পারে আউডি ইন্ডিয়ার অন্যতম সেরা মডেল Audi Q3। ভারতে আউডির জনপ্রিয়তার নিরিখে এখনও সবথেকে বেশি বিক্রি হয়েছে এই গাড়ি। এই বিলাসবহুল এসইউভি নতুনভাবে দেশের বাজারে ফিরিয়ে আনছে কোম্পানি।

Audi Q3: কেমন দেখতে হবে নতুন মডেল ? 
ইতিমধ্যেই নতুন আউডি Q3-র বিষয়ে টিজ করেছে কোম্পানি। যা ইঙ্গিত দিচ্ছে, সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে এই প্রিমিয়াম এসইউভি। অটো ব্লগারদের মতে, নতুন Q3 আরও আক্রমণাত্মক ডিজাইন নিয়ে আসবে। যেখানে আরও বড় গ্রিল থাকবে গাড়িতে। নতুন A8-এর মতোই  ক্রোমের গ্রিল ঘিরে থাকবে সামনে। সঙ্গে থাকতে পারে কিছু কালো আউটবিট, যা গাড়িকে আরও স্পোর্টি লুক দেবে।

Audi India Cars: গাড়ির কেবিন কেমন ?
দীর্ঘ হুইলবেস থাকার কারণে এবার গাড়ির কেবিন আরও চওড়া মনে হবে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে একটি বড় টাচস্ক্রিন থাকবে নতুন কিউ থ্রিতে। ভিতরে আগের থেকে বেশি বসার জায়গা আশা করতে পারেন যাত্রী। বিলাসবহুল SUV হওয়ায় এতে প্যানোরামিক সানরুফ, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও আরও অনেক নতুন বৈশিষ্ট্য আশা করা যেতে পারে। শোনা যাচ্ছে, এবার ড্রাইভার অ্যাসিস্ট ফিচারও  থাকতে পারে গাড়িতে। 


Audi Q3: শীঘ্রই দেশের বাজারে আউডি কিউথ্রি, নতুন অবতারে কী কী থাকছে গাড়িতে ?

Audi Q3: কতটা শক্তিশালী হবে গাড়ি ?
ভারতে Q3 কোয়াট্রো AWD সহ একটি ২.০ লিটার টার্বো পেট্রল ও একটি ডুয়াল ক্লাচ স্বয়ংক্রিয় গিয়ারবক্স নিয়ে আসবে। নতুন Q3 এমন একটি সেগমেন্টে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যেই প্রচুর প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতার লড়াইয়ে রয়েছে মার্সিডিজ GLA, Volvo XC40 ও BMW X1-এর মতো ব্র্যান্ড। Q3 ভারতে এলে A4 ও A6 এর সঙ্গে বিক্রয়ের জন্য রাখা হবে। 

Audi A8 L 2022: কদিন আগেই ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ বিলাসবহুল মডেল নিয়ে এসেছে আউডি (Audi) । কিয়ারা আডবাণীর হাত ধরে দেশে দেখা গেছে 2022 Audi A8 L-এর প্রথম ছবি। গাড়ির দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে। 

2022 Audi A8 L:বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ? 
প্রথম দেখাতেই গাড়ি থেকে চোখ সরাতে পারবেন না। ফ্ল্যাগশিপ এই সেডানে বিলাসবহুল অনেক বৈশিষ্ট্য দিচ্ছে কোম্পানি। গাড়ির সামনে এবার আর ক্রোম গ্রিল দেখতে পাবেন না। পরিবর্তে ক্রোমের জাল নকশা ব্যবহার করেছে এই জার্মানির কোম্পানি। নতুন গ্রিলের পাশেই পাবেন ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প। এছাড়াও নতুন ১৯-ইঞ্চি টারবাইন ডিজাইনের অ্যালয় হুইল দেখা যাবে গাড়িতে।

আরও পড়ুন : Audi A8 L 2022: পিছনে সরানো যাবে সিট, আউডির এই গাড়িতে রয়েছে ফুট ম্যাসাজার

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget