এক্সপ্লোর

Auto LPG Price : মাসের শুরুতেই বাড়বে অটোভাড়া? এক লাফে বাড়ল অটো-LPG র দাম ! কত হল ?

নতুন করে ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে শহর ও শহরতলির বিভিন্ন রুটে। অটোচালক থেকে সাধারণ যাত্রী— সকলেরই কপালে এখন চিন্তার ভাঁজ।

সন্দীপ সরকার,  কলকাতা : মাসের শুরুতেই বড় ধাক্কা খেল অটোচালকরা। ফের বাড়ল অটো LPG-র দাম। আর তার জেরেই নতুন করে ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে শহর ও শহরতলির বিভিন্ন রুটে। অটোচালক থেকে সাধারণ যাত্রী— সকলেরই কপালে এখন চিন্তার ভাঁজ।

এক লাফে বাড়ল ৬ টাকা ৪৪ পয়সা

গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত অটো LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। বুধবার থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। অর্থাৎ এক ধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে বাড়ছে অটো LPG-র দাম। চলতি বছরের শুরুতে যে জ্বালানির দাম ছিল অনেকটাই কম, তা এখন প্রায় ৯০ টাকা ছুঁই ছুঁই।   

কয়েক মাসে কতটা বাড়ল দাম? 

অটো LPG-র দামের ঊর্ধ্বগতি স্পষ্ট গত কয়েক মাসের পরিসংখ্যানে—

তারিখ প্রতি লিটার দাম
৭ জানুয়ারি ₹৫১.৬৫
২ ফেব্রুয়ারি ₹৫৭.৬৮
১১ মার্চ ₹৬২.৬৮
২০ মার্চ ₹৭০.৬৮
১ এপ্রিল ₹৮২.৯৬
বর্তমানে ₹৮৯.৪০

অর্থাৎ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩১ টাকা ৪৪ পয়সা বেড়েছে অটো LPG-র দাম। 

মাস দাম বৃদ্ধি
ফেব্রুয়ারি ₹৬.০৩
মার্চ (প্রথম বৃদ্ধি) ₹৫.০০
মার্চ (দ্বিতীয় বৃদ্ধি) ₹৮.০০
এপ্রিল ₹১২.২৮
মে ₹৬.৪৪

ভাড়া না বাড়ালে ক্ষতির মুখে চালকরা

অটোচালকদের বক্তব্য, এতদিন জ্বালানির দাম বাড়লেও যাত্রীদের কথা ভেবে ভাড়া বাড়ানো যায়নি। কারণ, এখন যাত্রীদের সামনে একাধিক বিকল্প রয়েছে। টোটো, বাস কিংবা অন্য পরিবহণ ব্যবহার করে সহজেই যাতায়াত করতে পারেন সাধারণ মানুষ। তবে বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলেই দাবি চালকদের একাংশের। এক অটোচালকের কথায়, “ধাপে ধাপে এত দাম বেড়েছে জ্বালানির যে এখন আর আগের ভাড়ায় চালানো সম্ভব হচ্ছে না। গ্যাসের খরচ, গাড়ির মেইনটেন্যান্স— সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।”

যাত্রীদের উপরও পড়তে পারে প্রভাব

অটো ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রীদের উপর। বিশেষ করে শহরতলি ও স্টেশন সংলগ্ন এলাকায় বহু মানুষ প্রতিদিন অটোর উপর নির্ভর করেন। ফলে নতুন ভাড়া কার্যকর হলে যাতায়াতের খরচ আরও বাড়বে। অনেকেরই আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা চলতে থাকলে আগামী দিনে অটো LPG-র দাম আরও বাড়তে পারে। আর তাতে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।              

আরও পড়ুন : ভোট মিটতেই বড় ধাক্কা ! বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কত হল কলকাতায় ? 

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget