এক্সপ্লোর

Baba Ramdev: 'সব ধর্মের জন্য একটাই সংবিধান !' নতুন ওয়াকফ আইনে সম্মতি বাবা রামদেবের

Baba Ramdev on Waqf Amendment Bill: রামদেব বলেন, 'রামনবমী, জন্মাষ্টমী, ইদের মত ধর্মীয় উৎসবে কোনও রকম বাধা নিষেধ থাকা উচিত নয়। ভারত হল সনাতনের ভূমি, রামের ভূমি, কৃষ্ণের ভূমি, হনুমান, শিবের ভূমি।'

Baba Ramdev News: নতুন ওয়াকফ আইন নিয়ে বড় বিবৃতি দিয়েছেন যোগগুরু বাবা রামদেব। উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি সম্মেলনে বাবা রামদেব বলেন, ভারতে আদপে সকল ধর্মের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের জন্যই একই আইনের ব্যবস্থা রয়েছে। একটাই আইন সকলের জন্য প্রযোজ্য এখানে। তাঁর মতে এই নতুন ওয়াকফ আইন এই সিস্টেমকে আরও মজবুত করবে।

গত রবিবার রামনবমীরত পুণ্য তিথিতে কৃপালু বাগ আশ্রমের দিব্য যোগা মন্দির এবং রামমুলখ দরবারের দিব্য যোগা আশ্রম সংযুক্ত হয়। রামমুলখ দরবারের দিব্য যোগা আশ্রম আবার পতঞ্জলি যোগপীঠের সঙ্গেও যুক্ত রয়েছে। এই অনুষ্ঠানেই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বাবা রামদেব এই উত্তর দেন। ওয়াকফ আইনকে ঘিরে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবা রামদেব বলেন, 'ভারতের মধ্যে একটাই সংবিধান রয়েছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলের জন্য। ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই ব্যবস্থা আরও মজবুত হবে। এই ওয়াকফ আইন যদি না আনা হত, তাহলে দেশের মধ্যে নানাবিধ ধর্মের মানুষ তাহলে আলাদা আলাদা বোর্ড গঠনের দাবি জানাত'।

তিনি আরও বলেন যে কিছু কিছু রাজনৈতিক দল ভোট-রাজনীতির কারণে এই ওয়াকফ আইনের বিরোধিতা করছে, এর পাশাপাশি উত্তরাখণ্ড সরকারের তরফে গ্রামগুলির নাম নতুন করে নির্বাচন ও স্থির করার সিদ্ধান্তকেও সম্মতি জানিয়েছেন তিনি।

মুসলিমরা জানে রাম তাদের পূর্বপুরুষ: বাবা রামদেব

পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পরে বাবা রামদেব জানান, 'ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণেই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। রামনবমী, জন্মাষ্টমী, ইদের মত ধর্মীয় উৎসবে কোনও রকম বাধা নিষেধ থাকা উচিত নয়। ভারত হল সনাতনের ভূমি, রামের ভূমি, কৃষ্ণের ভূমি, হনুমান, শিবের ভূমি। এখানে সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে। কাউকে কারও উপর ঘৃণা প্রদর্শন করা ঠিক নয়। হিন্দুত্ব কাউকে ঘৃণা করে না। মুসলিমদেরও উচিত তাদের রীতি-নীতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে চলা। কিন্তু তাদেরও জানতে হবে যে রাম তাদেরও পূর্বপুরুষ।'

যোগ-ব্যায়ামের জগতে রামদেবের করা কাজ কেউ করতে পারবে না: স্বামী লাল মহারাজ

এই অনুষ্ঠানে পতঞ্জলি যোগপীঠের সাধারণ সম্পাদক আচার্য বালকৃষ্ণ সকল দেশবাসীর উদ্দেশ্যে রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন যে প্রভু রাম যেন আমাদের সকলের জীবনে জাগ্রত থাকেন যাতে আমরা মিলেমিশে কাজ করতে পারি এবং জাতি-গঠনে পারস্পরিক মেলবন্ধন বজায় রাখতে পারি।

যোগাচার্য স্বামী লাল মহারাজ জানান, স্বামী রামদেব প্রতিটি ঘরে ঘরে যোগব্যায়ামের প্রতিষ্ঠা করেছেন যা আগে কেউ করেনি এবং ভবিষ্যতেও কেউ করবে না। বলা ভাল কেউ করতে পারবে না।

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget