এক্সপ্লোর

Bajaj Housing Finance: বিনিয়োগকারীদের নজরে এখন এই IPO, ৪ লক্ষ কোটির সাবস্ক্রিপশন পেল সংস্থা

IPO Alert: বাজাজ হাউজিং ফিনান্সের আইপিওর মাধ্যমে এই সংস্থা বাজার থেকে ৬৫৬০ কোটি টাকা তুলতে চাইছে। এই আইপিওতে রয়েছে ৩৫৬০ কোটির নতুন শেয়ার এবং ৩ হাজার কোটি টাকার অফার ফর সেলের সুবিধে।

IPO Alert: বাজাজ গ্রুপের এই আইপিও নিয়ে যেমন সাড়া পড়ে গিয়েছিল সারা বাজারে, সেই উত্তেজনা যে কতটা সত্যি তা প্রমাণ দিল বাজাজ হাউজিং ফিনান্সের আইপিও (Bajaj Housing Finance IPO)। মাত্র ৩ দিনেই এই আইপিওতে উপচে পড়েছে বিনিয়োগকারীদের ভিড়। আর এতদিন পর্যন্ত যে সমস্ত আইপিও বাজারে এসেছে সমস্ত আইপিওর (IPO News) রেকর্ড ভেঙে দিয়েছে এই বাজাজ হাউজিং ফিনান্সের আইপিও।

টাটা টেকনোলজিস আইপিওর রেকর্ড ভেঙে দিয়েছে

বাজাজ হাউজিং ফিনান্সের আইপিও বাজারে আসার মাত্র ৩ দিনের মধ্যেই ৪.৫ লক্ষ কোটি টাকার সাবস্ক্রিপশন পেয়েছে। তুমুল বিডিং হয়েছে এই আইপিওতে। এর আগে টাটা গ্রুপের টাটা টেকনোলজিসের আইপিওতেও এই রকম বিনিয়োগকারীদের ভিড় ছিল, তবে টাটা গ্রুপের রেকর্ডও এবার ভেঙে দিয়েছে বাজাজ হাউজিং ফিনান্স। টাটা টেকনোলজিসের ৩ হাজার কোটির আইপিও প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার সাবস্ক্রিপশন পেয়েছিল।

৪.৫ লক্ষ কোটির সাবস্ক্রিপশন পেয়েছে এই আইপিও

বাজাজ হাউজিং ফিনান্সের আইপিওর মাধ্যমে এই সংস্থা বাজার থেকে ৬৫৬০ কোটি টাকা তুলতে চাইছে। এই আইপিওতে রয়েছে ৩৫৬০ কোটির নতুন শেয়ার এবং ৩ হাজার কোটি টাকার অফার ফর সেলের সুবিধে। বুধবার বাজার বন্ধের সময় পর্যন্ত এই আইপিওতে ৬৭.৪৩ গুণ বিডিং হয়েছে। ৬৫৬০ কোটি টাকার বদলে এই সংস্থা আইপিওর বিডিং হিসেবে পেয়েছে ৪.৪২ লক্ষ কোটি টাকা।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই রেকর্ড গড়েছে

৯ সেপ্টেম্বর বাজারে এসেছিল এই বাজাজ হাউজিং ফিনান্সের আইপিও। বিডিং চলেছে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর এই শেয়ারের তালিকাভুক্তি হবে বাজারে। এই আইপিওতে প্রাইস ব্যান্ড ধার্য করা হয়েছিল ৬৬-৭০ টাকার মধ্যে, আর একটি লট আইপিওতে ছিল ২১৪টি শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে এই আইপিও ২২২.০৫ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। খুচরো বিনিয়োগকারীরা বিড করেছে ৭.৪১ গুণ, কর্মীদের থেকে সাবস্ক্রিপশন এসেছে ২.১৩ গুণ। এই আইপিও এখন গ্রে মার্কেটে ৯৬ শতাংশ প্রিমিয়ামে ট্রেড করছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Opening: পতন সামলে গতি ফিরল বাজারে, আজ কোন কোন শেয়ারে মুনাফার সুযোগ ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget