এক্সপ্লোর

Bank Nominee: ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করানো আছে ? বড় বদল এল নিয়মে- কী সুবিধে হবে ?

Nomination Rule: এখনও পর্যন্ত যে নিয়ম চলছিল তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটের জন্য শুধুমাত্র একজনকেই নমিনি হিসেবে মনোনীত করার সুযোগ ছিল।

Bank Account Rules: সমস্ত গ্রাহককেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের পরিবারের কাউকে নমিনি করে রাখতে হয়। আগে নিয়ম ছিল যে কোনো একজনকে এই অ্যাকাউন্টে নমিনি করে রাখা যেত। তবে এবার সেই নিয়মে বদল এসেছে। একসঙ্গে ৪ জন ব্যক্তিকে গ্রাহকরা নমিনি (Bank Nomination Rules) করে রাখতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় সুবিধে হল এই নিয়মে। গ্রাহকদের উন্নতমানের অভিজ্ঞতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, ২০২৪ পাশ করা হয়েছে শীতকালীন লোকসভার অধিবেশনে। এই সংশোধনী অনুসারে এখন থেকে আপনি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, ব্যাঙ্কের লকার এবং অন্যান্য ব্যাঙ্কিং সুবিধেগুলির (Bank Nominee) জন্যও একইসঙ্গে ৪ জন ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন।

অ্যাকাউন্টে জমানো টাকা বিতরণে সুবিধে

এখনও পর্যন্ত যে নিয়ম চলছিল তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটের জন্য শুধুমাত্র একজনকেই নমিনি হিসেবে মনোনীত করার সুযোগ ছিল, তবে এবার সেই নিয়মে এসেছে বদল। এখন থেকে ৪ জন নমিনি মনোনীত করতে পারবেন গ্রাহকরা এবং অ্যাকাউন্টে জমানো টাকার কত অংশ কাকে দেওয়া হবে তাও নির্ধারণ করতে পারবেন তারা। এতে ব্যাঙ্কিং পরিষেবাও অনেক সহজতর হবে।

আইনি ঝামেলা থেকে মুক্তি

আগের নিয়মে যদি নমিনি অ্যাকাউন্টধারীর আগে মারা যেতেন, তাহলে জমা করা টাকা বিতরণ করতে অসুবিধে হত। এছাড়া নমিনি হিসেবে মনোনীত ব্যক্তিকে ঘিরে আইনি জটিলতার কারণে টাকা বিতরণ করা যেত না। এক্ষেত্রে কেউ যদি কোনো অ্যাকাউন্টে জমানো টাকা ১০ বছর পর্যন্ত দাবি না করে, তাহলে সেই টাকা ব্যাঙ্ক জমা করে দেয় দাবিহীন আমানত ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে। একজনের বদলে এখন থেকে ৪ জন নমিনি থাকলে কোনো আইনি ঝামেলা ছাড়াই অর্থ বিতরণ করা যাবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে।

এর মাধ্যমে অ্যাকাউন্টে জমানো টাকা প্রথম মনোনীত নমিনির কাছে যাবে আগে এবং তারপর অধিকার পাবেন বাকি নমিনিরা। ধারাক্রম বজায় থাকবে। অর্থাৎ প্রথম মনোনীত নমিনি মারা গেলে সেই টাকা স্থানান্তর হবে দ্বিতীয় মনোনীত নমিনির কাছে। এতে উত্তরাধিকারীদের মধ্যে বিরোধও কমবে অনেকাংশে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন; Gold Silver Price: লক্ষ্মীবারে সোনার গয়না গড়াবেন ভাবছেন ? বিয়ের মরশুমে আজ কত দরে বিকোচ্ছে সোনা ?

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget