এক্সপ্লোর

Bank Holiday: মে মাসে ভরপুর ছুটি ব্যাঙ্ককর্মীদের, কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক ?

Bank Holiday 2024: লোকসভা নির্বাচন চলছে, তাঁর জন্য কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। তাছাড়া মহারাষ্ট্র দিবস, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি মিলিয়ে মে মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Bank Holiday List: ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে, ২০২৪-২৫ নতুন অর্থবর্ষ শুরু হয়েছে সদ্য। এপ্রিল মাস সেই অর্থবর্ষের প্রথম মাস। আর কিছুদিনের মধ্যেই এপ্রিল শেষ হয়ে যাবে। মে মাসে ব্যাঙ্কে যদি আপনার কোনও জরুরি কাজ থেকে থাকে, তাহলে আগে থেকে জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে মে মাসে। রিজার্ভ ব্যাঙ্ক আগে থেকেই মে মাসের সম্পূর্ণ ছুটির তালিকা (Bank Holiday) প্রকাশ করেছে। দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোনও ব্যাঙ্কিং পরিষেবা মিলবে না। আগে থেকে জানা থাকলে পরিকল্পনা করতে সুবিধে হয় মানুষের। ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হয় না।

মে মাসে কতদিন ছুটি ব্যাঙ্ককর্মীদের

২০২৪ সালের মে মাসে প্রচুর ছুটি আছে ব্যাঙ্ককর্মীদের। লোকসভা নির্বাচন চলছে, তাঁর জন্য কিছু কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। তাছাড়া মহারাষ্ট্র দিবস, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি মিলিয়ে মে মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday), এমনটাই জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায়। এর মধ্যে ধরা আছে শনি ও রবিবারের ছুটির হিসেবও।

মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

১ মে ২০২৪ -   মহারাষ্ট্র দিবস এবং এইদিনে সারা বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, হায়দরাবাদ, কোচি, মুম্বই এবং নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫ মে ২০২৪ -   এই দিন রবিবার পড়েছে। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৭ মে ২০২৪-    লোকসভা নির্বাচনের কারণে এদিন আমেদাবাদ, ভোপাল, পঞ্জি, রায়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৮ মে ২০২৪-   রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা শহরে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।

১০ মে ২০২৪- এইদিনে পড়েছে অক্ষয় তৃতীয়া। তাই ছুটি থাকবে ব্যাঙ্ক।

১১ মে ২০২৪-   মে মাসের দ্বিতীয় শনিবার ১১ মে, তাই এদিন ব্যাঙ্কে কাজ হবে না। বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১২ মে ২০২৪- রবিবার হওয়ায় এটি ব্যাঙ্কের স্বাভাবিক ছুটির দিন।

১৩ মে ২০২৪- লোকসভা নির্বাচনের জন্য এদিন শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

১৬ মে ২০২৪- রাজ্যদিবস উপক্ষ্যে এই বিশেষ দিনে বন্ধ থাকবে গ্যাংটকের ব্যাঙ্কগুলি।

১৯ মে ২০২৪- এদিন রবিবার পরেছে। তাই ছুটি ব্যাঙ্কে।

২০ মে ২০২৪- লোকসভা নির্বাচনের কারণে বেলাপুর, মুম্বইতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৩ মে ২০২৪- বুদ্ধ পূর্ণিমার জন্য আগরতলা, আইজল, বেলারপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৫ মে ২০২৪- এদিন মাসের চতুর্থ শনিবার। সাধারণ ছুটির দিন ব্যাঙ্কে।

২৬ মে ২০২৪- রবিবার পড়েছে এদিন, ফলে ব্যাঙ্কর্মীদের ছুটি থাকছে।

আরও পড়ুন: Multibagger Stock: বিপুল মুনাফা ! এক বছরে ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মলক্যাপ স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
Employees' Provident Fund Organisation: EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget