এক্সপ্লোর

Multibagger Stock: বিপুল মুনাফা ! এক বছরে ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মলক্যাপ স্টক

Jai Balaji Industries: এমনই একটি স্মলক্যাপ স্টকে এসেছে ২০০০ শতাংশ রিটার্ন, তাও আবার এক বছরের মধ্যেই। গত এক বছরে জয় বালাজী ইন্ডাস্ট্রিজের শেয়ার ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে।

Small Cap Stock:  স্মলক্যাপ স্টকেও বিপুল মুনাফা এনে দিয়েছে এই বছর। এক কোথায় মাল্টিব্যাগার রিটার্ন। ভারতে এখন বেশিরভাগ বিনিয়োগকারীই স্মলক্যাপ স্টকে বিনিয়োগ বাড়াচ্ছেন। আর এই সমস্ত স্টকগুলির (Multibagger Stock) মধ্যে বেশ কিছু স্টকে বিপুল মুনাফা এনে দিয়েছে। এমনই একটি স্মলক্যাপ স্টকে এসেছে ২০০০ শতাংশ রিটার্ন, তাও আবার এক বছরের মধ্যেই। গত এক বছরে জয় বালাজী ইন্ডাস্ট্রিজের (Jai Balaji Industries) শেয়ার ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ২৫ এপ্রিল ২০২৩ সালে এই শেয়ারের দাম যেখানে ছিল ৫৩.০৩ টাকা, সেখানে ২০২৪ সালের ২৫ এপ্রিল শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১০৮৬.৯৫ টাকা।

মুনাফা বেড়েছে সংস্থার

২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে জয় বালাজী ইন্ডাস্ট্রিজের। এটি মূলত একটি ইস্পাত ম্যানুফ্যাকচারিং সংস্থা। নমনীয় ডিআই পাইপ এবং বিশেষ গ্রেডের ফেরো খাদের জিনিস (Multibagger Stock) তৈরি করে থাকে। ২০২৪-এর ৩১ মার্চ বিগত অর্থবর্ষ শেষ হলে দেখা গিয়েছে এই সংস্থা গত অর্থবর্ষে ৮৭৯.৫৭ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষের থেকে এই সংস্থা ১৪২১ শতাংশ বেশি মুনাফা অর্জন করেছে এই সংস্থা।

সংস্থার বিক্রিও বেড়েছে ৪.৭১ শতাংশ। এখন জয় বালাজী ইন্ডাস্ট্রিজের (Jai Balaji Industries) সেলস সর্বমোট ৬৪১৩.৩৮ কোটি টাকায় দাঁড়িয়ে আছে। আর সেলস বাড়ার কারণে এর শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে। জয় বালাজী ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৭৭১.৩২ কোটি টাকা ছিল এক বছর আগে আর এখন এই সংস্থার বাজার মূলধন ১৮৭৪৪.৪৮ কোটি টাকা। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ২০২২ সালে ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছিল এই সংস্থার আর এই বছর একই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ২৭২.৯৮ কোটি টাকা।

ঋণ কমছে সংস্থার

বিগত অর্থবর্ষে ১১২১ কোটি টাকার EBITDA পেয়েছে এই সংস্থা, এমনকী সংস্থার (Jai Balaji Industries) পোর্টফোলিওতে আরও কিছু নতুন পণ্য যোগ করা হয়েছে। কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্প থেকে সরবরাহের কাজ করেও বেশ ভাল মুনাফা হয়েছে সংস্থার। ২০২১ সালে সংস্থার মোট ঋণের অঙ্ক ছিল ৩৪০৭.৯ কোটি টাকা। সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে ৫৬৬.৫ কোটি টাকা। সংস্থার পক্ষ থেকে জানিয়েছে, ১৫ মাসের মধ্যেই বাকি ঋণ সমস্ত মকুব হয়ে যাবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )

আরও পড়ুন: IPO Launch: ডেবিউর দিনেই বিপুল সাড়া, ৫৩ শতাংশ প্রিমিয়ামে খুলল এই শেয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget