এক্সপ্লোর

Bank Holiday: অক্টোবরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি রয়েছে ?

Bank Holidays in October 2024: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত অনুসারে, অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Bank Holidays: সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে। এরপরেই পুজোর মাস অক্টোবর এসে যাবে, আর এক সপ্তাহ বাকি। অক্টোবরে পরপর পুজো রয়েছে। দুর্গাপুজো, নবরাত্রি, দশহরা থেকে কালীপুজো, দীপাবলী একের পর এক উৎসব। আর সেই কারণে ব্যাঙ্কের (Bank Holiday List) কোনও জরুরি কাজ থাকলে আগে থেকে পরিকল্পনা (Bank Holiday in October 2024) করে নিতে হবে, কারণ ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক আগামী মাসে। ছুটির তালিকা দেখে নিয়ে তবেই ব্যাঙ্কে যাওয়া উচিত, নাহলে ফিরে আসতে হবে।

১৫ দিনের ছুটি থাকবে ব্যাঙ্ককর্মীদের

ব্যাঙ্ক দেশের একটি অন্যতম প্রাতিষ্ঠানিক স্তম্ভ বলা চলে। ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক কাজই আটকে যায় গ্রাহকদের। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধের জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক মাসের শুরুতে সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে সকলের অবগতির জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত অনুসারে, অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। শনিবার ও রবিবার ছুটির দিন বাদ দিলে, এই ছুটির তালিকায় ধরা আছে নানারকম উৎসব। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য একদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক আগামী মাসে। একইসঙ্গে গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, দশহরা, লক্ষ্মীপূজা, কালীপূজা বা দীপাবলী এবং কাটি বিহুর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অক্টোবরে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্কের

১ অক্টোবর ২০২৪- বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২ অক্টোবর ২০২৪- গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশেই এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩ অক্টোবর ২০২৪- নবরাত্রি শুরু হওয়ার দরুণ জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৬ অক্টোবর ২০২৪- রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটি সাপ্তাহিক নিয়মিত ছুটি।

১০ অক্টোবর ২০২৪- আগরতলা, গুয়াহাটি, কোহিমা ও কলকাতায় দুর্গাপুজো, মহাসপ্তমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

১১ অক্টোবর ২০২৪- মহাষ্টমী ও মহানবমীর কারণে আগরতলা, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি, শিলং ইত্যাদি জায়গায় ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে।

১২ অক্টোবর ২০২৪ – সার দেশেই বিজয়া দশমী হিসেবে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ অক্টোবর ২০২৪- এদিন রবিবার। তাই নিয়মিত ছুটি ব্যাঙ্কে।

১৪ অক্টোবর ২০২৪- এদিন গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি রয়েছে।

১৬ অক্টোবর ২০২৪- আগরতলা ও কলকাতায় এদিন লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ অক্টোবর ২০২৪- বেঙ্গালুরু ও গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্কে ছুটি।

২০ অক্টোবর ২০২৪- রবিবার। তাই সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।

২৬ অক্টোবর ২০২৪ – চতুর্থ শনিবার হিসেবে এদিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৭ অক্টোবর ২০২৪ – এদিন রবিবার, তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩১ অক্টোবর ২০২৪ – এদিন দীপাবলী বা কালীপুজো। তাই এই উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: Rahul On SEBI: ফিউচার অপশনে চুনোপুঁটিদের বিপুল ক্ষতি, কোন বিগ প্লেয়াররা করছে লাভ, বিস্ফোরক অভিযোগ রাহুলের

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget