এক্সপ্লোর

Bharati Hexacom Listing: ৩৩ শতাংশ বাড়ল আইপিওর দাম, কত টাকায় লিস্টিং হল ভারতী হেক্সাকমের শেয়ার ?

Bharati Hexacom: বিগত ৩ এপ্রিল বাজারে এসেছিল ভারতী হেক্সাকমের আইপিও। সাবস্ক্রিপশন চলেছিল ৫ এপ্রিল পর্যন্ত। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে এই সংস্থা ৪২৭৫ কোটি টাকা তুলতে চেয়েছে।

Share Market: ভারতী এয়ারটেলের সহায়ক সংস্থা ভারতী হেক্সাকমের আইপিও বাজারে আজ তালিকাভুক্ত হল। আর তালিকাভুক্তির দিনেই বিপুল সাড়া মিলল এই আইপিওতে। বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতী হেক্সাকমের শেয়ার ৭৫৫.২০ টাকায় তালিকাভুক্ত (Bharati Hexacom IPO Listing) হল। আইপিওর ইস্যু প্রাইসের থেকেও ৩৩ শতাংশ বেড়ে গেল দাম। যেখানে এই ভারতী হেক্সাকমের আইপিওর প্রাইসব্যান্ড রাখা ছিল ৫৪২-৫৭০ টাকায়, সেখানে এই শেয়ার ৭৫৫.২০ টাকায় লিস্টিং হল বাজারে।

কত টাকায় তালিকাভুক্ত হল NSE-তে ?

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৭৫৫ টাকায় তালিকাভুক্ত হয়েছে। ভারতী এয়ারটেলের এই সহায়ক সংস্থার উপর বিনিয়োগকারীদের বিপুল ভরসাতেই এই দুরন্ত ডেবিউ (Bharati Hexacom IPO Listing) করল ভারতী হেক্সাকম। বাজারে আজ পতনের দিনেও ভারতী হেক্সাকমের আইপিওতে সাড়া মিলল।

আইপিও নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

বিগত ৩ এপ্রিল বাজারে এসেছিল ভারতী হেক্সাকমের আইপিও। সাবস্ক্রিপশন চলেছিল ৫ এপ্রিল পর্যন্ত। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে এই সংস্থা ৪২৭৫ কোটি টাকা তুলতে চেয়েছে। তবে এই শেয়ারটি সম্পূর্ণরূপে অফার ফর সেলের মাধ্যমেই এসেছে বাজারে। এতে নতুন কোনও শেয়ার ইস্যু করা হয়নি। আইপিওর মাধ্যমে মোট ৭.৫ কোটি শেয়ার ছাড়া হয়েছিল বাজারে।

কেমন বিনিয়োগ এসেছে ?

ভারতী হেক্সাকমের আইপিওতে (Bharati Hexacom IPO Listing) ২৯.৮৮ বার সাবস্ক্রিপশন এসেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছেন ৪৮.৫৭ বার। অন্যদিকে, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১০.৫২ বার সাবস্ক্রাইব করেছেন এই আইপিও। আর সবশেষে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ২.৮৩ বার।

গ্রে মার্কেটে কত দাম চলছে

আজ তালিকাভুক্তির দিনে গ্রে মার্কেটে ভারতী হেক্সাকমের আইপিও ১২৫ শতাংশ প্রিমিয়ামে ট্রেড করছে। মনে করা হয়েছিল এই আইপিও ৫৭০ টাকার প্রাইসব্যান্ড থেকে ২১.৭৩ শতাংশ বেড়ে ৬৯৫ টাকায় তালিকাভুক্ত হবে। কিন্তু এর থেকেও বেশি দামে ৭৫৫ টাকায় তালিকাভুক্ত হয় এই শেয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Multibagger Share: ১ বছরেই ১৫২৮ শতাংশ রিটার্ন এনেছে এই স্টক, আইপিও কিনে রাখলে পেতেন ১৮ লাখ

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget