এক্সপ্লোর

Britannia Biscuit Contro: ব্রিটানিয়ার বিস্কিটে জীবন্ত পোকা, ১.৭৫ লাখ টাকা জরিমানা করল ক্রেতা আদালত

Live Worm In Biscuit : মুম্বইতে এই ঘটনার জন্য ব্রিটানিয়া কোম্পানি ও কেমিস্ট শপকে যৌথভাবে ১.৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 

Live Worm In Biscuit : ব্রিটানিয়ার বিস্কিটের (Britannia Biscuit Contro) প্যাকেটে পাওয়া গেল জীবন্ত পোকা। এক মহিলার অভিযোগের ভিত্তিতে সামনে আসে এই খবর। পরে অভিযোগকারীর বয়ানের সঙ্গে সহমত পোষণ করে ক্রেতা সুরক্ষা আদালত (Consumer court)। মুম্বইতে এই ঘটনার জন্য ব্রিটানিয়া কোম্পানি ও কেমিস্ট শপকে যৌথভাবে ১.৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানার পাশাপাশি মামলার খরচও দিতে হবে মহিলাকে
দক্ষিণ মুম্বাইয়ের জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন গত ২৭ জুন এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও চার্চগেটের সেই কেমিস্ট শপকে কাঠগড়ায় তোলা হয়। ঘটনার উৎপত্তি ২০১৯ সালে, যখন মহিলা ওই বিস্কুটের প্যাকেট কেনেন। যেখানে জীবন্ত পোকা দেখে অবাক হন তিনি।

পরে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ করতেই হাতেনাতে ফল পান।  যে কারণে আদালত দেড় লক্ষ টাকার পাশাপাশি ওই মহিলাকে মামলার খরচ বাবদ ২৫,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, "দূষিত বিস্কুট বিক্রি খাদ্য সুরক্ষা আইন ও উপভোক্তা সুরক্ষা আইনের অধীনে উপভোক্তাদের বিশ্বাস ও আইনগত কর্তব্যের গুরুতর লঙ্ঘন।"

Live Worm In Biscuit : বাজে অভিজ্ঞতা হয়েছিল মহিলার
মীরা রোডের বাসিন্দা ওই মহিলা উপভোক্তা সুরক্ষা আইনের অধীনে অভিযোগ নিয়ে কমিশনের কাছে গিয়েছিলেন। যেখানে তিনি জানান, চার্চগেট স্টেশনের কেমিস্ট দোকান থেকে গুড ডে বিস্কুটের প্যাকেট কিনেছিলেন তিনি।

বিস্কুটের মধ্যে বাইরের জিনিস নজরে আসে
 কমিশনকে তিনি বলেন, কয়েকটি বিস্কুট খাওয়ার পর তিনি একটি বিস্কুটে জীবন্ত কৃমি দেখতে পান। যার ফলে বমি বমি ভাব ও মানসিক স্থিতি বিগড়ে যায় তার। তিনি বিস্কুটটি রেখে দেন ও বৃহন্নুম্বাই পুর কর্পোরেশন (BMC) এর খাদ্য পরীক্ষাগারে যান। ২০১৯ সালের অগাস্টে এই পরীক্ষা রিপোর্টে বাইরের পদার্থের উপস্থিতি নিশ্চিত হয়। এরপরই ওই মহিলা প্রস্তুতকারককে আইনি নোটিশ দেন। কিন্তু তাতে কোনও ক্ষতিপূরণ পাননি, যার পরে তিনি কমিশনের কাছে যান।

কী বলছে কোম্পানি
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এই অভিযোগের দায় অস্বীকার করে বলেছে-অভিযোগকারী এই বিষয়ে মোড়ক বা ব্যাচ নম্বর তাদের কাছে জমা দেননি। কোম্পানি তাদের পণ্য় তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রেখেই কাজ করে। কেমিস্ট শপ অশোক এম শাহও কোনও অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তারা কেবল প্রস্তুতকারকদের কাছ থেকে সিল করা পণ্য বিক্রি করেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget