এক্সপ্লোর

BSNL Recharge: IPL-এর মরশুমে বড় অফার দিচ্ছে BSNL ! ২৫১ জিবি আনলিমিটেড ডেটা পাবেন এই টাকায়

BSNL Recharge Plan: এই ২৫১ টাকার প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্য, ডেটা-ওনলি প্ল্যান। এতে কোনও আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে নেই।

Mobile Recharge Plan: বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেখানে দিনের পর দিন তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েই চলেছে, সেখানে বিএসএনএল এখনও অনেক সস্তায় তাদের গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL Recharge Plan) এই আইপিএলের মরশুমে এক বড় অফার দিচ্ছে তাদের গ্রাহকদের। মাত্র ২৫১ টাকার বিনিময়েই গ্রাহকরা এবার পাবেন ২৫১ জিবি আনলিমিটেড ডেটা তাও আবার টানা ৬০ দিনের জন্য। হাই-স্পিড ডেটার সুবিধে ছাড়াও আরও কী কী পাবেন গ্রাহকরা ? মোট কতই বা খরচ হবে ?

কী বিশেষত্ব বিএসএনএলের ২৫১ টাকার প্ল্যানে

সদ্য বাজারে এসেছে বিএসএনএলের এই ২৫১ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ২৫১ জিবি হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহকরা। এই প্ল্যানের বৈধতা থাকবে টানা ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত। যে সমস্ত ব্যক্তি বা গ্রাহক প্রচুর কনটেন্ট দেখেন, আইপিএল (BSNL Recharge Plan) দেখেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যান অত্যন্ত উপকারী। কোনও বাফারিং ছাড়াই আইপিএল দেখতে পারবেন গ্রাহকরা। তবে এই অফার থাকবে সীমিত সময়ের জন্য। ফলে এই রিচার্জ প্ল্যান নিতে চাইলে দ্রুত রিচার্জ করিয়ে নিতে হবে আপনার ফোনে। প্ল্যানের বিস্তারিত তথ্য বিএসএনএলের ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পাবেন।

কী কী মাথায় রাখতে হবে

এই ২৫১ টাকার প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্য, ডেটা-ওনলি প্ল্যান। এতে কোনও আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে নেই। এই পরিষেবাগুলির (BSNL Recharge Plan) জন্য আপনাকে আলাদা করে অন্য প্ল্যানের রিচার্জ করাতে হবে।

আনুষ্ঠানিক ঘোষণা

এই ২৫১ টাকার আইপিএল ডেটা ভাউচার প্ল্যানের ব্যাপারে বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিল। এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল 'বিএসএনএলের পাওয়ার-প্যাকড ক্রিকেট ম্যাচ ! ২৫১ জিবি হাই-স্পিড ডেটা তাও মাত্র ২৫১ টাকায়। বৈধ থাকবে ৬০ দিনের জন্য। ফলে আপনি কখনও আর বাউন্ডারি, ছয় কিংবা বোল্ড মিস করবেন না !'

বড় মুনাফা বিএসএনএলের 

যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি জানিয়েছেন যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা মুনাফা এসেছে যা এই সংস্থার ১৮ বছরের ইতিহাসে এই প্রথম মুনাফা। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার ১২৬২ কোটি টাকা লোকসান হয়েছিল। ফলে এবার মুনাফার পথে হাঁটছে সংস্থা, গ্রাহক সন্তুষ্টির দিকেও নজর রাখছে বিএসএনএল।  

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget