এক্সপ্লোর

BSNL: বদলে গেল লোগো, আসছে দ্রুতগতির ইন্টারনেট- নতুন কী কী পরিষেবা শুরু করল BSNL ?

BSNL New Logo: BSNLলঞ্চ করেছে দেশব্যাপী ওয়াইফাই রোমিং পরিষেবা, শুধুমাত্র ফাইবার ইন্টারনেটের গ্রাহকদের জন্য। এখন থেকে এই গ্রাহকরা বিএসএনএল হটস্পটের মাধ্যমে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট পাবেন।

BSNL New Services: সরকারি টেলিকম অপারেটর সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি তাদের নতুন লোগো প্রকাশ করেছে। টেলিকম সংস্থার (BSNL Logo) বক্তব্য অনুসারে এই লোগোটি আদপে বিশ্বাস, শক্তি এবং সারা দেশব্যাপী বিস্তৃতির পরিচায়ক। দেশে ৪জি নেটওয়ার্ক শুরু করার আগে এই টেলিকম অপারেটর সংস্থা আরও ৭টি নতুন পরিষেবা (BSNL New Services) নিয়ে এল গ্রাহকদের জন্য। এর মধ্যে রয়েছে স্প্যাম ব্লকিং সিস্টেম, ওয়াইফাই রোমিং, ইন্টারনেট টিভি, ডিরেক্ট টু ডিভাইস ইত্যাদি পরিষেবাও।

ফাইবার ইন্টারনেট গ্রাহকদের জন্য কী সুবিধে

বিএসএনএল সম্প্রতি লঞ্চ করেছে দেশব্যাপী ওয়াইফাই রোমিং পরিষেবা, শুধুমাত্র ফাইবার ইন্টারনেটের গ্রাহকদের জন্য। এখন থেকে এই গ্রাহকরা বিএসএনএল হটস্পটের মাধ্যমে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন।

নতুন ফাইবার-বেসড টিভি সার্ভিস

নতুন একটি ফাইবার-বেসড টিভি সার্ভিস শুরু করেছে বিএসএনএল যেখানে ৫০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে। কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এই সমস্ত সুবিধে পাবেন ফাইবার ইন্টারনেটের গ্রাহকরা।

সিমকার্ড আপগ্রেড ও কেনার জন্য চালু হবে কিয়স্ক

বিএসএনএল সম্প্রতি তাদের এই সিমকার্ড ম্যানেজমেন্টের ব্যবস্থা আরও সহজতর করার কাজটি করে ফেলেছে। অটোমেটেড কিয়স্ক চালু করেছে এই সংস্থা যেগুলির মাধ্যমে সারা দিন রাত যখন খুশি গ্রাহকরা নিজেদের জন্য সিমকার্ড কিনতে ও আপগ্রেড করাতে পারবে।

ডিরেক্ট টু ডিভাইস পরিষেবা

ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর মাধ্যমে স্যাটেলাইট ও মোবাইল নেটওয়ার্ক মিশে গিয়েছে। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ছাড়াই যাতে ফোন করা যায় তাই এই পরিষেবা নিয়ে এসেছে বিএসএনএল।

স্প্যাম ব্লকিং পরিষেবা

এয়ারটেলের মত এবার বিএসএনএলও স্প্যাম ব্লকিং সুবিধে নিয়ে এসেছে। এর মাধ্যমে ফোনে আসা স্প্যাম কল, মেসেজ, সন্দেহজনক কিছু আপনা থেকেই ব্লক হয়ে যাবে।

এই পরিষেবাও শুরু করেছে বিএসএনএল

এছাড়াও বিএসএনএল একটি প্রাইভেট ৫জি নেটওয়ার্ক পরিষেবা শুরু করেছে সাধারণ মানুষের সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলার জন্য, এমনকী মাইনিং অপারেশনের জন্যও এই পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে মাটির নিচে এবং গভীর খনির ভিতরেও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Cyber Scam: গলার স্বর নকল করে জালিয়াতির চেষ্টা, চিন্তায় খোদ এয়ারটেলের চেয়ারম্যানও

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget