এক্সপ্লোর

Cyber Scam: গলার স্বর নকল করে জালিয়াতির চেষ্টা, চিন্তায় খোদ এয়ারটেলের চেয়ারম্যানও

Airtel Chairman Sunil Bharti Mittal: সম্প্রতি একটি সম্মেলনে এসে এই কথা শেয়ার করেন তিনি। সুনীল ভারতী মিত্তল জানান যে তাঁর কণ্ঠস্বর হুবহু নকল করা হয়েছিল যাকে ক্লোনিং বলে।

Sunil Bharti Mittal: কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের যুগে এখন বেশি পরিমাণে জালিয়াতির ঘটনাও প্রকাশ্যে আসছে। আর্থিক জালিয়াতি চলছে দেশ জুড়ে নানা সময়, নানাভাবে। শুধু যে সাধারণ মানুষকেই এর ফাঁদে ফেলা হচ্ছে তা নয়, শিকার করার (Sunil Bharti Mittal) চেষ্টা করা হচ্ছে বড় বড় তারকা, ব্যবসায়ীদেরও। সম্প্রতি জানা গিয়েছে একই ঘটনার সম্মুখীন হয়েছেন এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তলও। তাঁর গলা নকল করে জালিয়াতরা (Cyber Scam) অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এই ঘটনায় চিন্তিত খোদ সুনীল ভারতী মিত্তলও।

গলা নকল করা হয়েছিল সুনীল মিত্তলের

সম্প্রতি একটি সম্মেলনে এসে এই কথা শেয়ার করেন তিনি। সুনীল ভারতী মিত্তল জানান যে তাঁর কণ্ঠস্বর হুবহু নকল করা হয়েছিল যাকে ক্লোনিং বলে। দুবাইতে তাঁর সংস্থার এক কর্মীর কাছে হঠাৎ করেই একদিন ফোন আসে যেখানে একটি নির্দিষ্ট নামের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয় সুনীল মিত্তলের পরিচয়ে। সেই আধিকারিক জানান, তিনি ফোনের ওপারে সুনীল মিত্তলের গলা শুনে চমকে যান কারণ তিনি কখনই এরকম নির্দেশ দেন না। আর তাই তিনি সেই টাকাটা পাঠাননি, ফলে জালিয়াতের হাত থেকে বেঁচে যান।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে টাকা লুটের চেষ্টা

সুনীল ভারতী মিত্তল জানিয়েছেন যে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তাঁর কণ্ঠস্বর হুবহু নকল বা ক্লোনিং করা হয়েছে। আর এভাবেই তাঁর গলা নকল করে টাকা লুট করার চেষ্টা করেছে। এই ফাঁদে পা দিলে কোটি কোটি টাকা লুট হওয়ার সম্ভাবনা ছিল। এয়ারটেলের আধিকারিক যে এই গলা নকল বলে ধরতে পেরেছেন এটাই সাফল্যের দিক। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার চলছে তা জানতেন সুনীল মিত্তল, কিন্তু এবার যে তাঁর শিকার হতে যাচ্চছিলেন খোদ নিজেই, তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তিনি।  

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার চলছে

এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল জানিয়েছেন যে, কীভাবে তাঁর গলা নকল করে জালিয়াতির চেষ্টা করা হয়েছিল তাতে তিনি আশ্চর্য হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যে এভাবে অপব্যবহারের মাধ্যমে হতে পারে তা নিজে উপলব্ধি করেছেন তিনি। সতর্ক করেছেন সকলকে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার বিপজ্জনক হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Petrol Price: পেট্রোলের দামে বড় বদল, এবার টান পড়বে পকেটে ? শহরে কত দাম চলছে আজ ?

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget