এক্সপ্লোর

BSNL Q4 Results: লাভের মুখ দেখছে BSNL, চতুর্থ ত্রৈমাসিকে ২৮০ কোটির মুনাফা গড়ে নতুন রেকর্ড সংস্থার

BSNL Q4 Profit: এক বছর আগেই একই মেয়াদে বিএসএনএল সংস্থার তরফে ৮৪৯ কোটি টাকার লোকসান জানানো হয়েছিল। সেই লোকসান কাটিয়ে এবার বিপুল মুনাফা পেয়েছে সংস্থা।

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ঘরে পরপর মুনাফার পাহাড় জমছে। আগের ত্রৈমাসিকেও মুনাফা করেছিল বিএসএনএল আর এবারে ২০২৫-এর শেষ ত্রৈমাসিকেও ফের একবার মুনাফার রেকর্ড গড়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। ২৮০ কোটি টাকার (BSNL Q4 Profit) মুনাফা করেছে এই সংস্থা। এই নিয়ে বিগত ১৮ বছরের মধ্যে পরপর দুটি ত্রৈমাসিকে মুনাফা (BSNL Q4 Results) গড়ে রেকর্ড করেছে বিএসএনএল। মঙ্গলবার ২৭ মে সংস্থার পক্ষ থেকে এই ত্রৈমাসিকে মুনাফার কথা জানানো হয়েছে।

এক বছর আগেই একই মেয়াদে বিএসএনএল সংস্থার তরফে ৮৪৯ কোটি টাকার লোকসান জানানো হয়েছিল। সেই লোকসান কাটিয়ে এবার বিপুল মুনাফা পেয়েছে সংস্থা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মঙ্গলবার জানান, '১৮ বছরে এই প্রথমবার পরপর দুই ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা গড়েছে সংস্থা। তাও আবার নেট মুনাফা, অপারেটিং মুনাফা (BSNL Q4 Profit) নয়। শুধু যে পজিটিভ মার্জিন তাও নয়, ২০০৭ সালের পর এই নিয়ে পরপর দুবার মুনাফা গড়েছে এই সংস্থা।'

বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরপর টানা মুনাফার ফলে সংস্থার আগের যে সমস্ত লোকসানের রেকর্ড ছিল তা কমে গিয়েছে। ২০২৫ সালে সংস্থার লোকসানের অঙ্ক কমে এসেছে ২২৪৭ কোটি টাকায় যা কিনা ২০২৪ সালে ছিল ৫৩৭০ কোটি টাকা। পেশাদারি পরিচালন ব্যবস্থা, সরকারি সহায়তা, টপ লাইন ও বটম লাইনে সমানভাবে নজর (BSNL Q4 Profit) দেওয়ার ফলে এই মুনাফা দেখা গিয়েছে। বিএসএনএল কেবলমাত্র পুনরুজ্জীবিত হচ্ছে না, নতুন করে সেজে উঠছে, এমনটাই বলেন বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি।

২০২৫ সালের জন্য বিএসএনএলের অপারেটিং রেভিনিউ ১৯৩৩০ কোটি টাকা থেকে ৭.৮ শতাংশ বেড়ে হয়েছে ২০৮৪১ টাকা। চেয়ারম্যান রবি জানিয়েছেন যে নিয়মনিষ্ঠ খরচ নিয়ন্ত্রণ, ৪জি ও ৫জির দ্রুত ডিপ্লয়মেন্ট, আর সাশ্রয়ী টেলিকম পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএলের প্রয়াস এই সংস্থাকে মুনাফা এনে দিয়েছে।

সংস্থার চেয়ারম্যান রবি জানান, 'আমাদের একমাত্র লক্ষ্য মুনাফা অর্জন করা নয়, পাবলিক সার্ভিসের দুনিয়ায় টেলিকম পরিষেবাকে অন্য সংজ্ঞা এনে দিতে চাইছি আমরা। আমরা যেখানে প্রতিনিয়ত সঠিক কাজটি করে চলেছি, দারুণ পরিষেবা দিচ্ছি, প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছি, সেখানে মুনাফা স্বাভাবিকভাবে আসবে সংস্থার কাছে, যা হবে আমাদের দক্ষতার বাইপ্রোডাক্ট।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget