এক্সপ্লোর

Budget 2024 Expectations: গ্রিন মোবিলিটির দিকে ছুটছে ভারতের অটো সেক্টর, ইভিতে কতটা জোর থাকবে বাজেটে ?

Auto News: কাল থেকে শুরু হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশন। অটোমোবাইল সেক্টরে কি ইভি নির্মাণে এবং ইভির উপর কর ছাড়ে জোর থাকবে ? কী ভাবছেন বিশেষজ্ঞরা ?

Auto News: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদে চলবে এই অধিবেশন। আর সেই বাজেটে ভারতের অটো সেক্টরে সরকারি তরফে গ্রিন মোবিলিটিকে (Automobile Budget 2024) এগিয়ে নিয়ে যাওয়া এবং দ্রুত ভারতে ইলেকট্রিক ভেহিকলের বাজার গড়ে তোলার দিকে জোর দেওয়ার আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাজেটে ফেম ইন্ডিয়া স্কিমের অধীনে প্রচুর ইনসেনটিভ এবং আর্থিক সহায়তার পাশাপাশি কর ছাড়ের সুবিধেও দেওয়া হতে পারে।

ফেম ইন্ডিয়া স্কিম কী ?

FAME India Scheme হল Faster Adoption and Manufacturing of EV India স্কিম যা ভারতের বাজারে ইভির প্রচলনের সহায়ক একটি প্রকল্প।

বাজেটে কী আশা করা হচ্ছে ?

ওকায়া ইলেকট্রিক ভেহিকলসের ম্যানেজিং ডিরেক্টর ড. অংশুল গুপ্তা জানান যে, সরকারের ইনসেনটিভ এবং ভর্তুকিতে ভারতের বাজারে ক্রমেই বিপ্লব ঘটাতে চলেছে ইভি ইন্ড্রাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ এবং অ্যাফর্ডেবিলিটি বাড়াতে হলে ফেম স্কিম এবং কর ছাড়ের সুবিধে নিয়ে সমস্ত ইভি নির্মাতা ও বিশেষজ্ঞদের কথা বলতে হবে। তাঁর আশা যে সরকার এই বাজেটে (Automobile Budget 2024) ইভি নির্মাণের ইনপুট ও আউটপুট জিএসটি হার ৫ শতাংশে বেঁধে রাখবেন যাতে ভারতের মানুষের কাছে এই ইভিকে আরও সস্তায় পৌঁছে দেওয়া যায় এবং বেশি সংখ্যক মানুষ ইভি কেনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শুধু তাই নয়, দেশীয় ইভি প্রযুক্তির যন্ত্রাংশ নির্মাতাদেরও ইনসেনটিভ দেওয়ার দিকে জোর দিতে হবে যাতে দেশীয় পরিকাঠামোয় ইভি নির্মাণ আরও ত্বরান্বিত হয়।

কী আশা করছে অন্য গাড়ি নির্মাতা সংস্থাগুলি ?

মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার সিইও সন্তোষ আইয়ার জানান, 'লাক্সারি গাড়ির নির্মাণ ও ব্যবসা দেশের জিডিপিতে প্রভূত প্রভাব ফেলে। ফলে এই সেক্টরে একটি সমতাযুক্ত ডিউটি এবং জিএসটি কাঠামো থাকা উচিত। যে সমস্ত পলিসিগুলি চলছে সেগুলোই চলুক তবে আর নতুন কোনও সারপ্রাইজ আশা করছি না আমরা।'

লাক্সারি গাড়িতে এখন কত কর দিতে হয় ?

বর্তমানে লাক্সারি গাড়ির ক্ষেত্রেই সবথেকে বেশি কর দিতে হয়। ২৮ শতাংশের সর্বোচ্চ জিএসটি স্ল্যাবে পড়ে এই গাড়িগুলি আর তার সঙ্গে সেডান গাড়িতে ২০ শতাংশের অতিরিক্ত Cess এবং SUV গাড়িতে ২২ শতাংশ অতিরিক্ত Cess ধার্য হয় যার ফলে মোট করের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

সবুজ অর্থনীতির দিকে যাত্রা

টয়োটা কির্লোস্কার মোটরসের এমডি স্বপ্নেশ আর মারু জানিয়েছেন যে, গাড়ি নির্মাতারা (Automobile Budget 2024) এখনও বেশ আত্মবিশ্বাসী যে সরকার এই অর্থনীতির গতিপথে বদল আনবে এবং জ্বালানির ভরসা না করে যাতে এই যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সেক্টর একটি সবুজ অর্থনীতির দিকে যেতে পারে সে চেষ্টাই করবে সরকার।

আরও পড়ুন: EV Fire: মাঝ রাস্তাতেই আগুন ধরে গেল ৬৩ লাখের ভলভো সি৪০-এ, কিন্তু কেন ?

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget