এক্সপ্লোর

Budget 2024 : নীতীশ , চন্দ্রবাবুর রাজ্যের জন্য বাজেটে কল্পতরু কেন্দ্র, বড় আর্থিক প্য়াকেজ ঘোষণা

Budget 2024 Announcement : বিহারে নীতীশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর টিডিপির কথা ভেবে দুই রাজ্যে হাত উপুড় করে দিল মোদি সরকার।

নয়াদিল্লি : তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে গিয়ে এবার বিজেপিকে নির্ভর করতে হয়েছে শরিকদের উপর। তাই প্রথম থেকেই জল্পনা ছিল এবার মোদি সরকার তাঁর শরিক দলগুলির আবদার মেটাবে উজাড় করেই। হলও ঠিক তাই। বিহারে নীতীশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর টিডিপির কথা ভেবে দুই রাজ্যে হাত উপুড় করে দিল মোদি সরকার। দুই গুরুত্বপূর্ণ শরিক দলের রাজ্যের জন্য কল্পতরু হলেন অর্থমন্ত্রী সীতারমণ। 

বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য মোট ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া, বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হল অন্ধ্রপ্রদেশকে। নির্মলার ঘোষণা, চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে চন্দ্রবাবুর রাজ্য। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের এই বরাদ্দ বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।  এছাড়াও অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ করা হল ২.৬৬ লক্ষ কোটি টাকা। 

লোকসভা ভোটে বাংলা থেকে কাঙ্খিত আসন না পেলেও  বাজেটে এ রাজ্যের জন্য কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক তৈরি হবে বলে জানালেন অর্থমন্ত্রী। এছাড়া দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নতিতে বিশেষ জোর দেওয়া হবে বলে ঘোষণা করলেন নির্মলা। এবার ওড়িশার মানুষ বেছে নিয়েছে বিজেপিকে। 

এছাড়া, অর্থমন্ত্রী ঘোষণা করলেন, বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ করা হল  বিহারের জন্য। কিন্তু বাংলার প্রতিবেশী রাজ্য বাংলার জন্য এই খাতে কোনও কিছুই ঘোষণা করা হল না।  কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর দেওয়া হল। বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ করার পাশাপাশি ২১ হাজার কোটি টাকা বরাদ্দ হল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য । বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজও তৈরি হবে বলে ঘোষণা করা হল। এছাড়াও পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে তৈরি করবে কেন্দ্র , ঘোষণা করলেন সীতারমণ।  

আরও পড়ুন :

আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ? 

এই বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢেলে দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতার পরই তৃণমূল কংগ্রেস এই নিয়ে আক্রমণ করে কেন্দ্রকে। এই বাজেটকে Andhra-Bihar Budget বলে কটাক্ষ করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। কুণাল ঘোষ আলাদা ভাবে ট্যুইটে লেখেন, 'কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা। অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা। দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই। শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget