এক্সপ্লোর

Budget 2026: বাজেটের দিন কোন স্টক ও সেক্টরের দিকে নজর রাখতে হবে ? এখানে রইল বিস্তারিত

Stock Market Update : বিশেষ করে বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে কোন সেক্টরগুলোতে বড়সড় রদবদল হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ উপভোক্তা সেক্টরে বিশেষ জোর দেওয়ার সম্ভাবনা।
  • পরিকাঠামো উন্নয়নে 'ক্যাপেক্স' বরাদ্দ অব্যাহত রাখার সম্ভাবনা আছে।
  • বৈদ্যুতিক সরঞ্জাম ও কনজিউমার ডিউরেবলস সেক্টরেও সরকারি নজর থাকবে।
  • বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে নির্দিষ্ট সেক্টরে বড় রদবদলের আশা।

Stock Market Update :  প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল, রবিবার (১ ফেব্রুয়ারি) পেশ হতে চলেছে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026)। অর্থমন্ত্রীর (NIrmala Sitharaman)ঝুলি থেকে কী কী ঘোষণা বেরোয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ। তবে সাধারণ মানুষের পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে কোন সেক্টরগুলোতে বড়সড় রদবদল হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

বিখ্যাত ব্রোকারেজ হাউস মতিলাল ওসওয়াল বাজারের এই আবহে একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে। তাদের মতে, এবারের বাজেটে সরকার নির্দিষ্ট কয়েকটি সেক্টরে বিশেষ জোর দিতে পারে, যা বাজারের অভিমুখ বদলে দিতে সক্ষম।

১. উপভোক্তা সেক্টরে বড় চমকের সম্ভাবনা (Consumer Sector)
বাজার বিশেষজ্ঞদের ধারণা, মধ্যবিত্ত ও গ্রামীণ ভারতের ক্রয়ক্ষমতা বাড়াতে সরকার বিশেষ পদক্ষেপ নিতে পারে।

সোনা ও রুপো: শোনা যাচ্ছে, সোনা ও রুপোর ওপর জিএসটি (GST) বর্তমানের ৩ শতাংশ থেকে কমিয়ে ১.২৫ থেকে ১.৫ শতাংশ করা হতে পারে।

গ্রামীণ চাহিদা: এমজিএনআরইজিএ (MGNREGA), পিএম কিষাণ এবং পিএম আবাস যোজনার (PMAY) বরাদ্দ বৃদ্ধি পেতে পারে, যা গ্রামীণ এলাকায় চাহিদা বাড়াবে।

নজরে থাকা শেয়ার: টাইটান (Titan), কল্যাণ জুয়েলার্স, পিএন গাডগিল এবং আইটিসি (ITC)।

২. ক্যাপিটাল গুডস ও পরিকাঠামো (Capital Goods Sector)
সরকার পরিকাঠামো উন্নয়নে বা 'ক্যাপেক্স' (Capex)-এ বরাদ্দ অব্যাহত রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ২.০: প্রায় ১.৫ ট্রিলিয়ন টাকার সংশোধিত প্রকল্পের ঘোষণা আসতে পারে।

প্রতিরক্ষা: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

নজরে থাকা শেয়ার: এলঅ্যান্ডটি (L&T), এবিবি (ABB), সিমেন্স (Siemens), হিটাচি এনার্জি, কেইসি (KEC), বিইএল (BEL), এইচএএল (HAL) এবং বিডিএল (BDL)।

৩. কনজিউমার ডিউরেবলস ও বৈদ্যুতিক সরঞ্জাম
সরকার পিএম-কুসুম (PM-KUSUM) প্রকল্পের আওতা বাড়াতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বৈদ্যুতিক সরঞ্জামের বাজারে।

গ্রামীণ বিদ্যুতায়ন: গ্রামীণ এলাকায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নজরে থাকা শেয়ার: পলিক্যাব ইন্ডিয়া (Polycab India), কেইআই ইন্ডাস্ট্রিজ (KEI Industries) এবং ক্রাম্পটন গ্রিভস।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট কবে পেশ হতে চলেছে?

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট আগামী রবিবার, ১লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে। অর্থমন্ত্রী निर्मला সীতারামন বাজেট পেশ করবেন।

বাজেটের পর কোন সেক্টরগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে?

বাজেটের পর উপভোক্তা, ক্যাপিটাল গুডস ও পরিকাঠামো, এবং কনজিউমার ডিউরেবলস ও বৈদ্যুতিক সরঞ্জাম সেক্টরগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।

সোনা ও রুপোর ওপর কি জিএসটি কমানো হতে পারে?

ধারণা করা হচ্ছে, সোনা ও রুপোর ওপর জিএসটি ৩ শতাংশ থেকে কমিয়ে ১.২৫ থেকে ১.৫ শতাংশ করা হতে পারে।

গ্রামীণ চাহিদা বাড়াতে সরকার কি পদক্ষেপ নিতে পারে?

এমজিএনআরইজিএ, পিএম কিষাণ এবং পিএম আবাস যোজনা-র মতো প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে, যা গ্রামীণ চাহিদা বৃদ্ধি করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget