এক্সপ্লোর

Budget Analysis: বাজেট ২০২০: লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার, ইক্যুইটি কর-কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা কেন্দ্রের, উঠতে পারে সম্পত্তি বিক্রির ওপর মূলধনী লাভ

আগামী বাজেট কেন্দ্রের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে, দেশের অর্থনীতির অবস্থা কার্যত যে বেহাল, তা বলা বাহুল্য।একাধিক আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে দিয়েছে। আর্থিক বৃদ্ধি থেকে দেশের মোট জাতীয় অভ্যন্তরীণ উৎপাদন -- সবকিছুর হার একেবারে নিম্নমুখী।

নয়াদিল্লি: আগামী বাজেট কেন্দ্রের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে, দেশের অর্থনীতির অবস্থা কার্যত যে বেহাল, তা বলা বাহুল্য। আর্থিক বৃদ্ধি থেকে দেশের মোট জাতীয় অভ্যন্তরীণ উৎপাদন -- সবকিছুর হার একেবারে নিম্নমুখী। একাধিক আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থার ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসের কমিয়ে দিয়েছে। সবমিলিয়ে চাপে দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকার। এই পরিস্থিতি থেকে কী করে বেরনো সম্ভব, বাজেটের মাধ্যমে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ফলত, সই দিক দিয়ে এই বাজেট কেন্দ্রের কাছে অগ্নি-পরীক্ষা হতে চলেছে। বর্তমানে মোদি সরকারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হল- ধুঁকতে থাকা অর্থনীতিকে কী করে পুনরুদ্ধার করা যায়? সূত্রের খবর,  প্রধান প্রধান ইক্যুইটি করের কাঠামো ঢেলে সাজিয়ে সময়োপযোগী করার কথা ভাবছে মোদি সরকার। এই জন্য চড়া শুল্ক বসানো হতে পারে। সম্পত্তি বিক্রির ওপর মূলধনী লাভ বাতিল হতে পারে। ডিভিডেন্ট ডিস্ট্রিবিউশন ট্যাক্স-এর ওপর কর প্রযোজ্য হওয়ার দায় এবার থেকে চাপানো হতে পারে প্রাপকের ওপর এবং দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর করের যে সময়সীমা তা বর্তমান ১ বছর থেকে বেড়ে হতে পারে ২ বছর। সম্পত্তি বিক্রির ওপর মূলধনী লাভের বিষয়টি উঠে গেলে রিয়েল এস্টেট সেক্টর কিছুটা হলেও স্বস্তি পাবে। বর্তমানে এই সেক্টর প্রবল সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে। বর্তমানে সম্পত্তি বিক্রির মাধ্যমে যে মূলধনী লাভ হয়, তার ওপর এখন ৩০ শতাংশ কর দিতে হয়। যদি না সম্পত্তির মালিক তাতে তিন বছরের মধ্যে পুনর্বিনিয়োগ করেন। বর্তমানে কোনও সম্পত্তি ২ বছরের মধ্যে বিক্রি হলে, নিজ আয়কর স্ল্যাব অনুয়ায়ী যে কোনও ব্যক্তিকে লাভের ওপর স্বল্পমেয়াদী মূলধনী লাভ কর দিতে হয় (এসটিসিজি)।  এরপর, দিতে হবে দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর ২০ শতাংশ হারে। একটা সম্পত্তি বিক্রি করার পর যদি আরেকটা সম্পত্তি কেনা হয়, তাহলে আয়করে ছাড় পাওয়া যায়। তবে কিছু শর্ত আছে।  এই ছাড় সম্পত্তি বিক্রি থেকে প্রাপ্ত মূলধনী লাভের অঙ্ক সর্বাধিক দুটি বাড়ি কিনতে বা নির্মাণ করতে পুনর্বিনিয়োগ করা হয়েছে। তবে, মূলধনী লাভ ২ কোটি টাকার বেশি হলে এই ছাড় পাওয়া সম্ভব নয়। আর এটা জীবনে একবারই মেলে। আবার প্রাপ্ত ছাড় প্রত্যাহার করা হবে, যদি নতুন সম্পত্তি তিন বছরের মধ্যে বিক্রি করা হয়। সেক্ষেত্রে নতুন সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত মূলধনী লাভ এসটিসিজি০র আওতায় পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget