এক্সপ্লোর

India GST Collection: বাজেটের আগে জিএসটি সংগ্রহে রেকর্ড বৃদ্ধি, জানুয়ারিতে আদায় হল প্রায় ১.২ লাখ কোটি টাকা

গত বছর জানুয়ারিতে জিএসটি আদায় হয়েছিল ১.১ লাখ কোটি টাকার বেশি, তার থেকে এবারের আদায় আরও ৮ শতাংশ বেশি হয়েছে।

  নয়াদিল্লি: জানুয়ারিতে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্ট বা জিএসটি রাজস্ব আদায় হয়েছে ১.১৯ লাখ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক গতকাল এ কথা জানিয়েছে। কেন্দ্রীয় বাজেট পেশের আগে এই রাজস্ব আদায় এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জিএসটি ব্যবস্থা চালুর পর এ বছর জানুয়ারিতে যে জিএসটি আদায় হয়েছে, তা প্রায় ১.২ লাখ লাখ কোটি ছুঁয়ে গিয়েছে। গত মাসে যে ১.১৫ লাখ কোটি টাকা রেকর্ড রাজস্ব আদায় হয় তা জানুয়ারির হিসেব ছাপিয়ে গিয়েছে। গত ৪ মাসে প্রতি মাসের জিএসটি আদায় ১ লাখ কোটির বেশি হয়েছে, এভাবে টানা আদায় বৃদ্ধি এটাই প্রমাণ করে, যে করোনা অতিমারী সামলে দেশের অর্থনীতি আবার ঠিক পথে ফিরছে। দেখুন অর্থ মন্ত্রকের টুইট গত বছর জানুয়ারিতে জিএসটি আদায় হয়েছিল ১.১ লাখ কোটি টাকার বেশি, তার থেকে এবারের আদায় আরও ৮ শতাংশ বেশি হয়েছে। এ মাসে পণ্য আমদানি থেকে যে রাজস্ব আদায় হয়েছে তা ১৬ শতাংশ বেশি, একইভাবে ঘরোয়া আমদানি রফতানিতেও যে রাজস্ব এসেছে সরকারের ঘরে, তা গত বছর এ মাসে যে আদায় হয় তার থেকে ৬ শতাংশ বেশি। অর্থমন্ত্রক জানিয়েছে, এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি (সিজিএসটি) ২১, ৯২৩ কোটি টাকা, রাজ্যগুলির জিএসটি (এসজিএসটি) ২৯, ০১৪ কোটি টাকা, একীকৃত জিএসটি (আইজিএসটি) ৬০, ২৮৮ কোটি টাকা (পণ্য আমদানির ফলে আদায় হওয়া জিএসটি ২৭, ৪২৪ কোটি টাকা) ও উপকর ৮, ৬২২ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৮৮৩ কোটি টাকা সহ)। আজকের কেন্দ্রীয় বাজেট এমন সময়ে পেশ হতে চলেছে যখন দেশ করোনা সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর্থিক বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা মনে করছেন, এতদিন ধরে চলে আসা স্রেফ জমা খরচের হিসেব বাদ দিয়ে এই বাজেট দেশকে নয়া দিশা দেখানোর চেষ্টা করবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget