এক্সপ্লোর

Union Budget 2022: বাজেটে কি কর ছাড় দিতে পারেন অর্থমন্ত্রী? কী রকম হতে চলেছে বাজেট?

Union Budget 2022 Nirmala Sitharaman: কী রকম হতে চলেছে বাজেট, কী বলছেন অর্থনীতিবিদরা? অর্থনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী করদাতাদের জন্য বড় ছাড়ের কথা ঘোষণা করতে পারেন।

অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: রাত পোহালেই সংসদে বাজেট। দেশের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই বাজেট ঘিরে আশা-আশঙ্কা-প্রত্যাশার দোলাচল। কী রকম হতে চলেছে বাজেট, কী বলছেন অর্থনীতিবিদরা? অর্থনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী করদাতাদের জন্য বড় ছাড়ের কথা ঘোষণা করতে পারেন। ২০১৪ সালে মোদী সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেটের পর  থেকে আর আয়করের স্ল্যাবগুলির কোনও পরিবর্তন করা হয়নি। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মৌলিক আয়কর ছাড়ের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করেছিলেন। প্রবীণ নাগরিকদের জন্য, এই ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছিল।

করোনার মেঘ এখনও কাটেনি। অর্থনীতির ওপর চাপ এখনও কাটেনি।পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। অক্সফ্যামের বার্ষিক রিপোর্ট বলছে, করোনাকালে ভারতে গরিব আরও গরিব হচ্ছে। আর ধনীরা আরও ফুলে ফেঁপে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। 

এখন বড় প্রশ্ন হচ্ছে, ৫ রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি হবে জনমোহিনী? বাজেট কি হবে গ্রাম এবং কৃষি নির্ভর? জোর দেওয়া হবে কোন কোন সামাজিক ক্ষেত্রে? মোদি সরকার কি আমূল সংস্কারের পথে হাঁটবে? না কি বিশেষ পরিবর্তনের পথে পা দেবে না কেন্দ্র? আপাতত তা নিয়েই চর্চা চলছে দেশজুড়ে। বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনা কালে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন, শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির প্রয়োজন রয়েছে, মত বিশেষজ্ঞদের

বেকারের সংখ্যা বেড়েছে। ছোট ছোট সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বাজেট পেশ করা উচিত মোদি সরকারের। অর্থনীতিবিদ অভিরূপ সরকার, "লোকজন এই সময় ট্যাক্সের ওপর ছাড় চাইবে সেটা দেখা উচিত, গ্রোথ যেটা দেখানো হচ্ছে, সেটা সবসময় প্রপার হয় না, সেই জায়গাকে দেখা উচিত, যে ছোট সংস্থাগুলি এমএসএমই জাতীয়, যাদের ৫০-১০০ কর্মী, তাদের বুস্টআপ করে, কারণ তারাই জব ক্রিয়েশন করে, মধ্যবিত্তর হাতে পয়সা পৌঁছে দিতে হবে আরও বেশি করে, কারণ তাঁরাই মূল কনজিউমার, লোকে কনজিউম না করলে অর্থনীতিটা দাঁড়াবে না, ক্রয় ক্ষমতা বাড়াতে হবে।" 

বাজেটে যা বলা হয়, তা কি আদৌ পুরোপুরি বাস্তবায়িত হয়? এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অর্থনীতিবিদ অরিজিতা দত্ত বলেন, "বাজেট নিয়ে আলোচনা একপ্রকার অর্থহীন, বাস্তবে রূপায়নই তো হয় না, ইনকাম ট্যাক্স দেন ১ শতাংশ মানুষ, তা নিয়ে এত আলোচনার প্রশ্ন নেই, যেহেতু ২০২৪-এর লোকসভা, এই অবস্থায় কিছু জনমোহিনী প্রকল্প থাকবে, এটা প্রত্যাশিত, কোভিড পরিস্থিতি গেছে, অর্থনীতির অবস্থা খারাপ, যদিও আগেও ভালো ছিল না, কেন্দ্র এই নিয়ে কিছু করতে পারে, কিছু সামাজিক প্রকল্প নিয়ে আসতে পারে।" 

অর্থনীতিবিদদের একাংশের মতে, গণ পরিবহণ ও জ্বালানি নিয়ে কিছু একটা ভাবা উচিত সরকারের। অর্থনীতিবিদের মতে, "পেট্রোল-ডিজেলের জিএসটির আওতায় আসে না, এটা পলিটিক্যাল ইকনমির খেলা, গণ পরিবহণের জন্য কিছু করা প্রয়োজন।" শেষ পর্যন্ত দেশের প্রতিটি স্তরের মানুষ বাজেট-প্রত্যাশার কতটা পূরণ করতে পারে এবারের বাজেট, তার উত্তর মিলবে একদিন পরই।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget