এক্সপ্লোর

Union Budget 2022: ট্রাক-বোঝাই করে বাজেটের কপি পৌঁছল সংসদে

Union Budget 2022: বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও ভগবৎ কারাদ এবং মন্ত্রকের অন্য আধিকারিকরা।

নয়া দিল্লি : আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তার আগে ট্রাক-বোঝাই করে বাজেটের কপি পৌঁছল সংসদে। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও ভগবৎ কারাদ এবং মন্ত্রকের অন্য আধিকারিকরা।

ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোটের আগে আজ সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সফদরজঙ্গ রোডের বাড়ি থেকে বেরিয়ে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখান থেকে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে পৌঁছান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ হবে। করোনাকালে গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। এরপর বাজেটের ওপর প্রধানমন্ত্রীর ভাষণ। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

এদিকে, করোনার মেঘ এখনও কাটেনি। পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। এই পরিস্থিতিতে কেমন হবে এবারের বাজেট ? পাঁচ রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি জনমোহিনী হবে? নাকি আমূল সংস্কারের পথে হাঁটবে মোদি সরকার ? রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে ? কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ? চাকরিজীবী থেকে ব্যবসায়ী- বাজেট ঘিরে হাজারো প্রত্যাশা৷

আরও পড়ুন ; বাজেটের সকালে ঊর্ধমুখী শেয়ার বাজার, আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

এই পরিস্থিতির প্রভাব দেখা গেল সেনসেক্সেও (Sensex)। মঙ্গলবার সকালে বাজার খোলার মুহূর্তের মধ্যেই সেনসেক্স ৫৯০.০২ পয়েন্ট উপরে চলে যায়। অর্থাৎ দিনের শুরুতেই ১.০২ শতাংশ বৃদ্ধি ঘটে সেনসেক্সের। তাতে সেনসেক্স পৌঁছয় ৫৮ হাজার ৬০৪.১৯-এ। ১৮৯ পয়েন্ট বৃদ্ধিতে নিফটি (Nifty) ছিল ১৭ হাজার ৫২৯-এ।

নিফটি-র হিসেব অনুযায়ী মঙ্গলবার সকালে ৫০টির মধ্যে ৪২টি শেয়ার অত্যন্ত ভাল ব্যবসা করছে। শুধু মাত্র আটটির বাজার নিম্নমুখী।  ব্যাঙ্কের নিফটি ৫৭০ পয়েন্ট উপরে রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কের নিফটি রয়েছে ৩৮ হাজার ৫০০-তে। এর মধ্যে ১১টির শেয়াররে বাজারদর ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget