এক্সপ্লোর

Budget 2022: বাজেটের সকালে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

Budget 2022: এ দিন শেয়ারবাজারে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্কস, ইনফোসিস, ব্রিটানিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্কের বাজার দর সবচেয়ে চাঙ্গা রয়েছে।

নয়াদিল্লি: অতিমারির (COVID Pandemic) তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাজেট ঘিরে প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের। তার প্রভাব দেখা গেল সেনসেক্সেও (Sensex)। মঙ্গলবার সকালে বাজার খোলার মুহূর্তের মধ্যেই সেনসেক্স ৫৯০.০২ পয়েন্ট উপরে চলে যায়। অর্থাৎ দিনের শুরুতেই ১.০২ শতাংশ বৃদ্ধি ঘটে সেনসেক্সের। তাতে সেনসেক্স পৌঁছয় ৫৮ হাজার ৬০৪.১৯-এ। ১৮৯ পয়েন্ট বৃদ্ধিতে নিফটি (Nifty) ছিল ১৭ হাজার ৫২৯-এ।

নিফটি-র হিসেব অনুযায়ী মঙ্গলবার সকালে ৫০টির মধ্যে ৪২টি শেয়ার অত্যন্ত ভাল ব্যবসা করছে। শুধু মাত্র আটটির বাজার নিম্নমুখী।  ব্যাঙ্কের নিফটি ৫৭০ পয়েন্ট উপরে রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কের নিফটি রয়েছে ৩৮ হাজার ৫০০-তে। এর মধ্যে ১১টির শেয়াররে বাজারদর ঊর্ধ্বমুখী।

এ দিন শেয়ারবাজারে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্কস, ইনফোসিস, ব্রিটানিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্কের বাজার দর সবচেয়ে চাঙ্গা রয়েছে। বিপিএল, ওএনজিসি, টাটা মোটর্স, আইওসি এবং পাওয়ার গ্রিডের বাজারদর নিম্নমুখী।

আরও পড়ুন: Union Budget 2022: রেলের জন্য বাড়বে বরাদ্দ! দিল্লি থেকে হাওড়া বুলেট ট্রেন, বাজেটে একাধিক ঘোষণার সম্ভাবনা

সোমবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ করেছে কেন্দ্র। অতিমারির প্রকোপ কাটিয়ে উঠতে এ বারের বাজেট ঘিরে প্রত্যাশাও বেশি। শেয়ারবাজারের সিকিয়োরিটি ট্র্যানজ্যাকশন অর্থাৎ এসটিটি-তে ছাড় মিলবে বলে আশাবাদী শেয়ার বাজারের কারবারিরা। বিনিয়োগ বাড়াতেও সরকারের তরফে সাহায্য পাওয়ার আশা করছেন তাঁরা। ক্যাপিটাল গেইমন ট্যাক্সের উপরও ছাড়ের আশা করছেন সকলে। 

২০২২-'২৩ অর্থবর্ষে ৮ থেকে ৮.৫ শতাংশ অভ্যন্তরীণ উপাদন বৃদ্ধির  লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র। অতিমারি উত্তর পর্বে তা আশা জোগাচ্ছে শেয়ার ব্য়বসায়ীদের। ২০২০-'২১ অর্থবর্ষে ৭.৩ শতাংশ সংকোচন ঘটেছিল অর্থনীতির। তা থেকে খুব শীঘ্র মুক্তি মিলবে বলে আশাবাদী তাঁরা। বাজেটের দিন বাজার ঊর্ধ্বমুখী থাকাকে তাই ইতিবাচক ইঙ্গিত বলেই ধরা হচ্ছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget