এক্সপ্লোর

Union Budget 2024: আরও সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি-বাইক, বাজেটে কী ছাড় দিলেন অর্থমন্ত্রী ?

EV Price to be Reduced: ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবার কমানো হচ্ছে। এই লিথিয়াম ব্যাটারি বৈদ্যুতিন গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়।

Automobile Budget 2024: আজ ২৩ জুলাই মঙ্গলবার সপ্তমবারের মত বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় ফিরেছেন তৃতীয়বারের জন্য আর এই তৃতীয় পর্যায়ের প্রথম বাজেট ছিল এটাই। এই বাজেটে অটোমোবাইল ইন্ডাস্ট্রির (Union Budget 2024) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী কী বদল এল ? বৈদ্যুতিন গাড়ি-বাইকের দাম কি কমবে এবার ? কী জানালেন অর্থমন্ত্রী ?

২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবার কমানো হচ্ছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি মূলত বৈদ্যুতিন গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। আর এই ব্যাটারির দাম কমে গেলে গাড়ির দামও অনেকটাই কমে যাবে। দেশে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে কেন্দ্র সরকার একের পর এক পদক্ষেপ করছে। এমনকী এই ধরনের বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে সরকার একটি নতুন ইভি নীতিও ঘোষণা করেছে। এই নতুন ইভি নীতিতে কোনও বৈদেশিক সংস্থা যদি ৫০ কোটি ডলারের বেশি এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে এবং ৩ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করে, তাহলে সেই সংস্থা সম্পূর্ণরূপে আমদানি করে ছাড় পাবে।

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বৈদ্যুতিন গাড়ির দাম কমানোর জন্য আনা হয়েছিল নতুন এই ইভি নীতি। আগের বছরেও দাম কমানোর জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির উপর কর কমানো হয়েছিল। ২১ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে এবারে ১৩ শতাংশ। এছাড়া ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বিদেশ থেকে আমদানি করা বিলাসবহুল গাড়ির উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এমনকী সম্পূর্ণভাবে বিদেশে নির্মিত গাড়ির উপর ৭০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

আরও কী কী জিনিসের দাম কমছে

নির্মলা সীতারামন আজ বাজেট পেশের সময় জানান, গত ৬ বছরে দেশীয়ভাবে পণ্য উৎপাদনের হার অনেকাংশে বেড়েছে। আর এই অবসরেই মোবাইলের যন্ত্রাংশ, গ্যাজেট এবং পিভিসি উৎপাদনের উপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে।

ক্যান্সারের ওষুধ, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না যেমন সোনা, রুপো, হিরে, প্ল্যাটিনাম, এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে বলে জানানো হয়েছে এবারের বাজেটে। ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে।

সোনা, রুপো, হিরে এবং প্ল্যাটিনামের উপর আমদানি শুল্ক কমাল কেন্দ্র সরকার। এবার থেকে আমদানি শুল্ক ৬ শতাংশ কমানো হল। এর ফলে সোনার দাম কমতে চলেছে বলেই ধরে নেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Union Budget 2024: দাম কমছে মোবাইলের, সস্তা হবে চার্জারও- বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget