এক্সপ্লোর

Car Buying Tips : গাড়ির ঋণে জেরবার অবস্থা ? ২০-৪-১০-এর স্মার্ট সূত্র ব্যবহার করলেই সমস্য়ার সমাধান

Car Loan : গাড়ি ( Car Buying Tips) এখন কেবল বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা হয়ে উঠেছে।

 

Car Loan : বদলে গেছে মানুষের জীবন। এখন সময়ের দাম দিতে গাড়ি কেনার প্রবণতা বাড়ছে। গাড়ি ( Car Buying Tips) এখন কেবল বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। অফিসে যাওয়া, বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়া বা পরিবারের সঙ্গে যাত্রা, যাই হোক না কেন, টাকা থাকলে বেশিরভাগই এখন গাড়ি কেনার কথা ভাবে।

কোন সূত্র মানলে মুশকিল আসান
কিন্তু কখনও কখনও ভুল আর্থিক পরিকল্পনা বা তাড়াহুড়োর কারণে এই স্বপ্ন বোঝা হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে, একটি খুব কার্যকর কৌশল রয়েছে, ২০/৪/১০ নিয়ম, যা আপনার আর্থিক পরিস্থিতির ক্ষতি না করেই গাড়ি কিনতে সাহায্য করতে পারে।

২০/৪/১০ নিয়ম কী ?
২০/৪/১০ নিয়ম হল, একটি সহজ কিন্তু কার্যকর গাড়ি ফিন্য়ান্সের সূত্র। এই নিয়মটি তিনটি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি - ডাউন পেমেন্ট, ঋণের মেয়াদ এবং মাসিক খরচ। এই নিয়মটি আপনাকে কোন গাড়ি কিনবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আপনার বাজেট ও জীবনযাত্রার সঙ্গে মানানসই হবে সেই গাড়ি।

গাড়ির দামের ২০%
যখনই আপনি গাড়ি কিনতে যাবেন, তখন তার দামের কমপক্ষে ২০ শতাংশ ডাউন পেমেন্ট হিসেবে শোধ করুন। এতে আপনার মোট ঋণের পরিমাণ কমে যাবে ও আপনি সুদের ওপর অনেক সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, এটি ঋণ পরিশোধের বোঝা কমাবে।

ঋণের মেয়াদ, সর্বোচ্চ ৪ বছর
এই নিয়ম অনুসারে, গাড়ির ঋণের মেয়াদ চার বছরের বেশি হওয়া উচিত নয়। এতে আপনার ঋণ দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনি দীর্ঘ সময়ের জন্য সুদ দিতে থাকবেন না। স্বল্প সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে আপনার ক্রেডিট স্কোরও উন্নত হবে।

মোট আয়ের সর্বোচ্চ ১০%
গাড়ির ইএমআই ছাড়াও বিমা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ রয়েছে। এই সব মিলিয়ে আপনার মাসিক বেতনের ১০% এর বেশি হওয়া উচিত নয়। এটি আপনাকে অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য পর্যাপ্ত তহবিল সাশ্রয় করতে সাহায্য করবে ও আপনি আর্থিক চাপের মধ্যে পড়বেন না।

এই নিয়ম কেন প্রয়োজনীয় ?
টাটা এআইজি ইন্স্যুরেন্সের একটি পরামর্শ অনুসারে, আপনি যে গাড়িটি কিনছেন তার দাম আপনার বার্ষিক আয়ের ৫০% এর বেশি হওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনার বার্ষিক আয় ১০ লক্ষ টাকা হয়, তাহলে আপনার ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা উচিত নয়। ২০/৪/১০ নিয়মটি এই ধারণার উপর নির্ভর করে এবং আপনাকে একটি ভাল আর্থিক পরামর্শ দিয়ে থাকে।

গাড়ির পাশাপাশি আরাম
এই নিয়ম অনুসরণ করে, আপনি কেবল একটি বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্তই নিতে পারবেন না, বরং আপনি মানসিক শান্তিও পান। অতিরিক্ত বোঝা ছাড়াই আপনি আপনার পছন্দের গাড়িটি কিনতে পারেন। আপনি সময়মতো ঋণ পরিশোধ করতে সক্ষম হন এবং গাড়ির সঙ্গে আসা অন্যান্য খরচগুলিও সহজেই পরিচালনা করতে পারেন।

প্রায়শই লোকেরা EMI অনুমান না করেই গাড়ি কেনে এবং তারপরে বাকি খরচের সঙ্গে আপস করতে হয়। ২০/৪/১০ নিয়মটি এই ভুল শুধরে আপনাকে সঠিক দিশা দেখায়। আপনি যদি প্রথমবার গাড়ি কিনতে যান বা একটি নতুন গাড়ি কেনার কথা ভাবেন, তাহলে এই নিয়মটি আপনার জন্য একটি নির্ভরযোগ্য পরামর্শ হতে পারে। এই তিনটি বিষয় গ্রহণ করে: ২০ শতাংশ ডাউন পেমেন্ট, ৪ বছরের ঋণ এবং ১০ শতাংশ মাসিক ব্যয় সীমা, আপনি আপনার বাজেটে গাড়ি কিনতে পারবেন।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget