এক্সপ্লোর

India-China Relations: ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ, নতুন করে টানাপোড়েন শুরু!

China Files Complaints Against India: ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে (World Trade Organisation) অভিযোগ দায়ের করেছে চিন।

নয়াদিল্লি: শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে পুরনো তিক্ততা ঝেড়ে ফেলা হয়েছিল। কিন্তু এবার আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল চিন। বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারির উপর ভর্তুকি দিয়ে ভারত ‘অন্যায়’ করছে বলে দাবি করল তারা। ভারত এই অন্যায় করতে পারে না বলে দাবি তাদের। (India-China Relations)

ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে (World Trade Organisation) অভিযোগ দায়ের করেছে চিন। তাদের দাবি, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারিতে ভর্তুকি দেওয়ার জন্য় প্রতিযোগিতার বাজারে ভারত 'অন্য়ায় সুবিধা পেয়ে যায়'। চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ভারতের জন্য বেজিংয়ের ব্য়বসায়িক স্বার্থ আহত হচ্ছে। (China Files Complaints Against India)

ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল একথার সত্যতা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, চিন ঠিক কী অভিযোগ করেছে, তা বিশদে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দেশীয় শিল্পের স্বার্থকে মাথায় রেখে পদক্ষেপ করার অধিকার আছে ভারতের। দিল্লির এক আধিকারিক জানিয়েছেন, তুরস্ক, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করেছে চিন। 

দিল্লি সরকারের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, “ভারতের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে।” World Trade Organisation-এর নিয়ম অনুযায়ী, যে কোনও অভিযোগ-অনুযোগের ক্ষেত্রে প্রথম ধাপই হল আলোচনা। ভারতের সঙ্গে আলোচনা যদি সফল না হয়, সেক্ষেত্রে World Trade Organisation-এর কাছে পৃথক প্যানেল গঠনের আর্জি জানানো হবে। তারা বিষয়টি নিয়ে পদক্ষেপ করবে। 

বাজার গবেষণা সংস্থা Rho Motion জানিয়েছে, পৃথিবীতে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়, তার দুই তৃতীয়াংশই চিনের, প্রায় ১৩ লক্ষ ইউনিট। এই মুহূর্তে ভারত ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল স্টকপাইল প্রকল্পের সূচনা করতে উদ্যোগী হয়েছে, যার আওতায় দেশে প্রাপ্ত বিরল খনিজ দেশের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ রাখা লক্ষ্য়। সেই আবহেই ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল চিন। ঘটনাচক্রে, চিনও নিজের দেশের বিরল খনিজ রফতানিতে রাশ টানতে উদ্যোগী হয়েছে, যা নিয়ে তাদের উপর চটেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরকার চিনের উপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য-সঙ্গী চিন। গত অর্থবর্ষে চিনে ভারতের রফতানি কমে হয় ১৪.৫ শতাংশ (১৪.২৫ বিলিয়ন), ২০২৩-’২৪ ওই পরিমাণ ছিল ১৬.৬৬ বিলিয়ন। সেই তুলনায় ২০২৪-’২৫ সালে চিন থেকে ভারতের আমদানি বেড়ে ১১.৫২ শতাংশ হয়, ১১৩.৪৫ বিলিয়ন ডলার। ২০২৩-’২৪ সালে চিন থেকে ভারত ১০১.৭৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ঘাটতি বেড়ে ২০২৪-’২৫সালে হয়েছে ৯৯.২ বিলিয়ন ডলার। 

 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget