এক্সপ্লোর

Cloudflare Down : ক্লাউডফ্লেয়ারে সমস্যা ! বিশ্বব্যাপী বিভ্রাটের শিকার ক্যানভা, এক্স, চ্যাটজিপিটি..

X Canva OpenAI Down : ক্লাউডফ্লেয়ারের এই প্রভাব ভারতেও পড়েছে। সার্ভার বিভ্রাটের এই বিপত্তির ফলেই এক্স অ্যাকাউন্ট, চ্যাট জিপিটি খুলছে না। রয়টার্স সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিশ্বজুড়ে X, ক্যানভা, ওপেনএআই, স্পটিফাই ওয়েবসাইটে বিভ্রাট দেখা দেয়।
  • প্রায় ৭,০০০ এর বেশি ব্যবহারকারী বিভ্রাটের রিপোর্ট করেছেন ডাউনডিটেক্টরে।
  • ক্লাউডফ্লেয়ারের পরিকাঠামোগত সমস্যার কারণে এই বিভ্রাট হয়েছে বলে জানা গেছে।
  • সংস্থাটি সমস্যা সমাধানের জন্য তদন্ত শুরু করেছে এবং ত্রুটি নিশ্চিত করেছে।

 

X Canva OpenAI Down : পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্ধ এক্স হ্যান্ডল, বন্ধ চ্যাটজিপিটি, খুলছে না বহু ওয়েবসাইট। ক্লাউডফ্লেয়ারের এই প্রভাব ভারতেও পড়েছে। সার্ভার বিভ্রাটের এই বিপত্তির ফলেই এক্স অ্যাকাউন্ট, চ্যাট জিপিটি খুলছে না। রয়টার্স সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে।

কোন-কোন প্লাটফর্মে বিপত্তি
আজ ক্লাউডফ্লেয়ারের পরিষেবা ব্যাহত হওয়ার ফলে X, ক্যানভা, ওপেনএআই ও স্পটিফাই সহ বেশ কয়েকটি প্রধান প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল ১১টা নাগাদ ব্যবহারকারীদের অভিযোগ আসতে শুরু করেছে। বেশিরভাগ এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে ইউজাররা ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন।

কী বলছে ডাউনডিটেক্টর
সন্ধ্যা ৬টা নাগাদ বিভ্রাট ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর ইতিমধ্যেই ৭,০০০ এরও বেশি রিপোর্ট জমা দিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, সমস্যাটি ক্লাউডফ্লেয়ারের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রদানকারী প্লাটফর্ম। যা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ও ডিএনএস পরিষেবা দেওয়ার জন্য পরিচিত। ওয়েবসাইট মালিকরা হাই ট্র্যাফিক লোড পরিচালনা করতে ও ডিডোএস অ্যাটাক ও কমেন্ট স্প্যামের মতো সাইবার হুমকি থেকে রক্ষা করতে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে।

এই বিষয়ে কী বলেছে ক্লাউডফেয়ার
ক্লাউডফ্লেয়ার আনুষ্ঠানিকভাবে ব্যাপক বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে। সংস্থা জানিয়েছে, অসংখ্য ক্লায়েন্টকে এই সাময়িক বিপত্তি প্রভাবিত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোম্পানি। সংস্থা নিশ্চিত করেছে, ব্যবহারকারীরা "widespread 500 errors" সম্মুখীন হচ্ছেন, উল্লেখযোগ্য ব্যর্থতাগুলি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইতেও হিট করছে।

কোন-কোন প্লাটফর্মে ধাক্কা

এই ত্রুটির ফলে বেশ কয়েকটি হাই-প্রোফাইল প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট বলছে, OpenAI-এর ChatGPT, Perplexity, X, Spotify এবং Gemini-এর মতো পরিষেবাগুলিও এই বিভ্রাটের দ্বারা প্রভাবিত হয়েছে।

এই বিভ্রাটটি এতটাই তীব্র ছিল যে এটি ডাউন ডিটেক্টরকেও প্রভাবিত করেছে। যা ব্যবহারকারীরা এই ধরনের বিভ্রাট ট্র্যাক করার জন্য দেখে নেয়। কারণ এটি ক্লাউডফ্লেয়ারের পরিকাঠামোর ওপরও নির্ভর করে। সাইটটি অবশেষে রিকভারির পরে জানিয়েছে, স্পটিফাই, ক্যানভা, X এবং ChatGPT সহ প্রধান প্ল্যাটফর্মগুলিতে ত্রুটির প্রচুর রিপোর্ট পাওয়া যাচ্ছে।  

Amazon Web Services-এ একই ধরনের বিভ্রাটের মাত্র এক মাস পরে Cloudfare-এর বিভ্রাটটি দেখা গেল। যা অনলাইনে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। AWS ত্রুটি Reddit, Snapchat এবং Fortnite-এর মতো সাইটকে ধাক্কা দিয়েছে। বর্তমানে বেশিরভাগ কনটেন্টের কাজ অনলাইন ভিত্তিক হওয়ায় সমস্যায় পড়তে হয় ক্রিয়েটরদের। 

Frequently Asked Questions

কেন এক্স (X), চ্যাটজিপিটি এবং অন্যান্য ওয়েবসাইট খোলা যাচ্ছে না?

ক্লাউডফ্লেয়ার নামক একটি পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মে ব্যাপক বিভ্রাটের কারণে এক্স, চ্যাটজিপিটি, ক্যানভা এবং অন্যান্য অনেক ওয়েবসাইট ও পরিষেবা প্রভাবিত হয়েছে।

ক্লাউডফ্লেয়ার কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

ক্লাউডফ্লেয়ার একটি পরিকাঠামো প্রদানকারী প্ল্যাটফর্ম যা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ও ডিএনএস পরিষেবা প্রদান করে। এটি ওয়েবসাইটগুলিকে উচ্চ ট্র্যাফিক পরিচালনা করতে এবং সাইবার হুমকি থেকে রক্ষা করতে সহায়তা করে।

ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের ফলে কোন কোন প্ল্যাটফর্ম প্রভাবিত হয়েছে?

এই বিভ্রাটের ফলে OpenAI-এর ChatGPT, Perplexity, X, Spotify, Gemini এবং Canva-এর মতো প্রধান প্ল্যাটফর্মগুলি প্রভাবিত হয়েছে।

ক্লাউডফ্লেয়ার কি এই বিভ্রাটের বিষয়ে কিছু বলেছে?

হ্যাঁ, ক্লাউডফ্লেয়ার এই বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা সমস্যাটি তদন্ত করছে। ব্যবহারকারীরা 'widespread 500 errors' সম্মুখীন হচ্ছেন।

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget