এক্সপ্লোর

Dividend Stock: এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির স্টকে মিলেছে বিপুল ডিভিডেন্ড, আপনার পোর্টফোলিওতে আছে ?

Share Maket: ওএনজিসি হোক বা ইন্ডিয়ান অয়েল, পাওয়ার গ্রিড কর্পোরেশন দেখে নেওয়া যাক বিগত বছর কোন কোন এমন PSU স্টকে মিলেছে বিপুল ডিভিডেন্ড।

Share Market: বাজারে স্টকের দাম ওঠানামা তো করেই। যারা বিনিয়োগ করেন তাঁদের কিছু ঝুঁকি থেকেই যায়। তবে এমন কিছু কিছু সংস্থা রয়েছে যারা তাদের ব্যবসায় লাভ হলে সেই লাভের অংশ ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে দেয়। ডিভিডেন্ড (Dividend Paying Stock) পেতে কার না ভাল লাগে, একটা বাড়তি উপার্জন। কিন্তু জানেন কি রাষ্ট্রায়ত্ত্ব এমন কিছু কিছু সংস্থা আছে যার স্টকেও বিপুল ডিভিডেন্ড মিলেছে বিগত বছরে। অনেকেই এই স্টকগুলিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করেন।

ওএনজিসি হোক বা ইন্ডিয়ান অয়েল, পাওয়ার গ্রিড কর্পোরেশন দেখে নেওয়া যাক বিগত বছর কোন কোন এমন স্টকে মিলেছে বিপুল ডিভিডেন্ড।

Coal India

ভারতের কয়লা উত্তোলনকারী এই সংস্থার স্টক এই তালিকায় সবার উপরে। বিগত অর্থবর্ষে এই স্টকটি ৬.৪ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ দামের হিসেবে ২০২৩ সালে শেয়ার পিছু ২৪.৩ টাকা ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়া। উন্নত উৎপাদন ব্যবস্থা, বেশি সেলস এর মুনাফার মূল স্তম্ভ। এর ডিভিডেন্ড ইল্ড ও খুবই ভাল। বিগত ৮ বছরে এই প্রথম কোল ইন্ডিয়ার শেয়ার ইন্ট্রাডেতে ৪০০ টাকার সীমা পেরিয়ে গিয়েছিল ২০ জানুয়ারি।

ONGC এবং Oil India

এই দুটি PSU স্টকেরই ডিভিডেন্ড ইল্ড যথাক্রমে ৫.৫ শতাংশ এবং ৫.৪ শতাংশ। উৎপাদনের মাত্রা ক্রমে ক্রমে বেড়ে যাওয়ায় এই সংস্থাদুটির শেয়ারের দামও বেড়ে গিয়েছে এবং একটি নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দিয়ে এসেছে এই দুই সংস্থা। শুক্রবারের বাজারেও ONGC-র শেয়ারের দাম বেড়েছিল প্রায় ৩.৬৬ শতাংশ।

Power Grid Corporation

আরেকটি ভরসাযোগ্য PSU স্টক এই পাওয়ার গ্রিড কর্পোরেশন যার ডিভিডেন্ড ইল্ড ৪.৫ শতাংশ। ভারতের মধ্যে শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে এই সংস্থা একেবারে প্রথম সারির। গত ত্রৈমাসিকে পাওয়ার গ্রিড কর্পোরেশন শেয়ার পিছু ৪ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

Petronet LNG

তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম এই পেট্রোনেট সংস্থাও বিগত বেশ কয়েক বছর ধরে ভাল ডিভিডেন্ড দিয়েছে। এর ডিভিডেন্ড ইল্ড ৪.৫ শতাংশ। ২০২৩ সালে এই সংস্থার স্টকে শেয়ার পিছু ১০ টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

এছাড়াও আরও কিছু PSU স্টক রয়েছে যেগুলি নির্দিষ্ট রীতিতে ভাল ডিভিডেন্ড দিয়ে এসেছে। তাঁর মধ্যে রয়েছে গুজরাট স্টেট ফার্টিলাইজার, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন ইত্যাদি।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Post Office Schemes: ৮ শতাংশের বেশি সুদ, কম সময়ে বেশি লাভ পাবেন এই স্কিমগুলিতে

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget