এক্সপ্লোর

Donald Trump Tariff Announcement: ‘আমেরিকায় প্রচার করলেন, ‘অব কি বার ট্রাম্প সরকার’ বললেন, তার পরও...’, শুল্ক-পেনাল্টির ঘোষণা হতেই মোদিকে বিঁধল কংগ্রেস

Congress Slams Modi over US Tariff: বুধবার সোশ্যাল মিডিয়ায় ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: আলাপ-আলোচনাই সার হল। পারস্পরিক বোঝাপড়া তৈরি হল না। আর তার ফলস্বরূপ ভারতের উপর চড়া শুল্ক চাপানোর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অগাস্ট থেকে ভারতের উপর ২৫ শতাশ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, পেনাল্টি দিতে হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। আর সেই ঘোষণা হতেই দেশের অন্দরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস তীব্র আক্রমণ করেছে তাঁকে। (Donald Trump Tariff Announcement)

বুধবার সোশ্যাল মিডিয়ায় ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে আমেরিকার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় সংস্থা ও ছোট-বড় ব্যবসায়ীদের। আর তাতেই মোদিকে বেঁধে কংগ্রেস। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, পেনাল্টিও চাপিয়েছেন। মোদি ট্রাম্পের হয়ে প্রচারে গিয়েছিলেন। 'অব কি বার ট্রাম্প সরকার' স্লোগানও তুলেছিলেন। হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পাওয়ার মতো দেখলেই জড়িয়ে ধরেন। প্রতিদানে ট্রাম্প এত চড়া শুল্ক চাপালেন ভারতের উপর। এটা দেশের বিদেশনীতির ব্যর্থতার ফলশ্রুতি। একজনের বন্ধুত্বের মাশুল দিতে হচ্ছে গোটা দেশকে'। (Congress Slams Modi over US Tariff)

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ লেখেন, 'অত তারিফ করলেন মোদি, সব বিফলে গেল। আমেরিকার প্রেসিডেন্ট ভারতকে বার বারা অপমান করেছেন, অপারেশন সিঁদুর নিয়ে ৩০ বার অন্য দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধানকে বিশেষ মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন, IMF এবং বিশ্ব ব্যাঙ্ক থেকে পাকিস্তানকে অর্থ পেতে সাহায্য় করেছেন। ভারতের এত অপমান সত্ত্বেও চুপ থেকেছেন মোদি। ভেবেছিলেন, ভারতকে বিশেষ গুরুত্ব দেবেন ট্রাম্প। কিন্তু তা যে হয়নি স্পষ্ট। ইন্দিরা গাঁধীকে দেখে শেখা উচিত, কীভাবে আমেরিকার প্রেসিডেন্টের চোখে চোখ রেখে দাঁড়াতে হয়'।

সিপিএম সাংসদ জন ব্রিটাস বলেন, "অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকার লাগাতার বলে আসছে আমেরিকা ও ভারতের মধ্যে স্বাভাবিক বাণিজ্যচুক্তি হবে। এখন হঠাৎ করে ট্রাম্প এই ঘোষণা করলেন। ঘটনাচক্রে অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের খারাপ আচরণ নিয়ে প্রশ্ন তুলছিলাম আমরা। এখন আবার পেনাল্টিও চাপালেন।"

ভারতের উপর যে চড়া শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেছেন ট্রাম্প, ব্যবসা ও শিল্পক্ষেত্রেও তা নিয়ে অসন্তোষ ধরা পড়েছে।  ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের CEO তথা DG অজয় সহায় বলেন, "২৫ শতাংশ শুল্ক অত্যন্ত হতাশাজনক। আমরা আমেরিকার সঙ্গে কথা বলছি। ট্রাম্প যে পেনাল্টির কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।"

যদিও বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গির বক্তব্য, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বগুণ নিয়ে আত্মবিশ্বাসী আমরা। আমেরিকা এই কৌশলে সফল হবে না। আমরা এর পাল্টা কৌশল নেব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget