এক্সপ্লোর

Cryptocurrency: সব জল্পনার অবসান, দেশে ক্রিপ্টোর ভবিষ্যৎ নিয়ে এই বলল সরকার

Cryptocurrency In India: ভারতে ক্রিপ্টো নিয়ে অর্থমন্ত্রকের পরিকল্পনা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কী বললেন মন্ত্রী ?

Govt. On Cryptocurrency: আর কোনও রাখঢাক রইল না। দেশে ক্রিপ্টোকারেন্সি আনা নিয়ে মুখ খুলল সরকার। ভারতে ক্রিপ্টো নিয়ে অর্থমন্ত্রকের পরিকল্পনা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Cryptocurrency In India: বাজেটে দেশে ডিজিটাল কারেন্সি আনার কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি ডিজিটাল কারেন্সির নামে ক্রিপ্টোকারেন্সির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ? অবশেষে অতি উৎসাহীদের সেই জল্পনায় জল ঢাললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। রাজ্যসভায় লিখিত বিবৃতিতে মন্ত্রী জানান, বর্তমানে সরকারের এরকম কোনও পরিকল্পনা নেই। 

Govt On Cryptocurrency: এক লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে এখনও ক্রিপ্টোকারেন্সিগুলি অনিয়ন্ত্রিত রয়েছে। “আরবিআই ক্রিপ্টোকারেন্সি জারি করে না। ১৯৯৪ সালের RBI ACT মেনে প্রথাগত কাগজের মুদ্রাকেই দেশে আইনি দরপত্র হিসাবে ধরা হয়। সেখানে ঐতিহ্যগত কাগজের মুদ্রার ডিজিটাল সংস্করণকে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) বলে ।” মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে পর্যায়ক্রমে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি আনার পরিকল্পনা চলছে। কম সংখ্যায় এই ডিজিটাল কারেন্সি বাজারে এনে প্রথমে পরীক্ষামূলকভাবে তার প্রয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক। পরবর্তীকালে এর সুবিধা, অসুবিধা বোঝার পরই পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে। 

Digital Currency In India: অর্থনীতিবিদরা বলছেন, দেশে ডিজিটাল কারেন্সি কিছু সম্ভাবনার দরজা খুলে দেবে। সেক্ষেত্রে সব সময় নগদে লেনদেনের চিন্তা কমবে। লেনদেনের মূল্য কমে যাওয়ায় এরফলে উপকৃত হবে দেশবাসী। সংসদে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী জানান, দেশে এখন নোটের মুদ্রণ সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছে।  ২০১৯-২০ সালে ৪৩৭৮ কোটি টাকার নোট ছাপানো হয়েছিল। যা ২০২০-২১ সালে ৪০১২ কোটি টাকায় নেমে এসেছে। এই সংখ্যাই বলে দিচ্ছে দেশে নগদ নির্ভরতার দিকে এগোচ্ছে সরকার।

এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। দেশের আর্থিক অবস্থা নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন তিনি। যেখানে পঙ্কজ চৌধুরী বলেন, শেয়ার বাজারও দেশের অর্থনৈতিক অবস্থা দর্শায়। স্থিতিশীল স্টক মার্কেট দেশের আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ন সূচক। স্টক মার্কেটগুলি মাঝারি থেকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত দেয়। কারণ স্টকের দামগুলি ভবিষ্যতের কথা ভেবেই কিনতে থাকে বিনিয়োগকারীরা। যার সরাসরি প্রভাব  পরে বাজারের প্রত্যাশার ওপর। পরবর্তীকালে যা দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয়।  

 

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget