এক্সপ্লোর

রেস্তোরাঁয় ডিজিটাল থালি-বিটকয়েন টিক্কা, নিত্যকার জীবনে আসছে ক্রিপ্টোকারেন্সির প্রভাব

সাম্প্রতিকতম উদাহরণ হল দিল্লির একটি রেস্তোরাঁ। যেখানে খাওয়ার থেকে পেমেন্ট সবটাতেই ক্রিপ্টোকারেন্সির ছোঁয়া।

নয়া দিল্লি: ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করছে ক্রিপ্টোকারেন্সি। এর সাম্প্রতিকতম উদাহরণ হল দিল্লির একটি রেস্তোরাঁ। যেখানে খাওয়ার থেকে পেমেন্ট সবটাতেই ক্রিপ্টোকারেন্সির ছোঁয়া। রাজধানীর ওই অন্যতম ব্যয়বহুল রেস্তোরাঁতে শুরু হয়েছে ডিজিটাল থালি। Ardor 2.1 ওই রেস্তোরাঁর কর্ণধার সুভিত কালরা জানিয়েছেন, ক্রিপ্টো একটি মূলধারার বিষয় হয়ে উঠছে। এর মাধ্যমে পেমেন্ট করলে ২০ শতাংশ অতিরিক্ত ছাড়ও দিচ্ছেন তাঁরা। 

বর্তমানে বিটকয়েন ব্যবহার করে সাধারণত অনলাইন গেম কিংবা লেনদেন চলে। বিশ্বের একাধিক দেশে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন স্বীকৃত হলেও দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল এর উপর। যদিও ২০২০ সালে বিটকয়েনকে বৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। 

এ প্রসঙ্গে সুভিত কালরা বলেন, এবার আর নগদ, কার্ড, পেটিএম কোনও কিছুরই ঝঞ্ঝাট থাকবে না। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই অনায়াসে লেনদেন হবে। এত গেল অর্থনৈতিক প্রেক্ষাপট। কিন্তু তাই বলে খাওয়ারের থালায় ক্রিপ্টোকারেন্সি? দিল্লির এই রেস্তোরাঁটিতে নবতম সংযোজিত মেনু হল- বিটকয়েন টিক্কা, সোলানা ছোলে বাতুরে, পলিগন পিটা ব্রেড ফালাফেল, ইথেরিয়াম বাটার চিকেন এবং আরও অনেক কিছু। অর্থাৎ প্রতিটিতেই রয়েছে 'ক্রিপ্টো' ছোঁয়া। 

রেস্তোরাঁর কর্ণধারের কথায়, এই ডিজিটাল থালির দাম ট্যাক্স ছাড়া ১৯৯৯ টাকা। এই থালি অর্ডারও দিতে হবে অনলাইনে। মেনু রয়েছে ভিডিও মোডে। আছে QR কোড। অর্থাৎ কথাবার্তার (human interaction ) কোনও প্রয়োজন নেই। নিজে দেখে অর্ডার করুন, খেয়ে পেমেন্ট করুন। যদিও এটিকে একটি মজাদার পরীক্ষা বলেই বর্ণনা করেছেন তিনি। 

ইতিমধ্যে ১০০টি ডিজিটাল থালি বিক্রি হলেও ক্রিপ্টোকারেন্সিতে কোনও পেমেন্ট হয়নি বলেই জানিয়েছেন সুভিত কালরা। তিনি এও জানান যে ভারতে এখনও ক্রিপ্টোকারেন্সির প্রভাব তেমন আসেনি। অনেকের কোনও ধারণা নেই এই বিষয়টি নিয়েও। কিন্তু এই লেনদেন কতটা স্বচ্ছ? এ প্রসঙ্গে তিনি বলেন, "যেহেতু আমরা আমাদের ব্যালেন্স শীটে ক্রিপ্টো ধরে রাখতে পারি না, তাই যা কিছু পেমেন্ট আসে, তা ভারতীয় মুদ্রায় কনভার্ট করা হয়। আমরা কোনও আইনি জটিলতায় পড়তে চাই না। আমরা ক্রিপ্টো ক্রয় -বিক্রয় করছি না এবং তাদের থেকে লাভবানও হচ্ছি না। আমরা জানিও না আমাদের এই মজাদার বিষয়টি শেষ পর্যন্ত কী হবে। পর্যাপ্ত সাড়া না পেলে বন্ধও হয়ে যাবে। এক দু সপ্তাহ পর সকলেও ভুলেও যাবে এই বিষয়টি।" 

সেরা শিরোনাম

Gold-Silver Price Today: রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
Microsoft Layoffs: ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়
ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল না বাড়ল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল না বাড়ল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget