এক্সপ্লোর

DA Hike: ৩ শতাংশ DA বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, দীপাবলির আগে এল সুখবর

DA Hike before Diwali: সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে হল ৫৩ শতাংশ।

নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। তাঁদের মহার্ঘভাতা আরও ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। চাকুরিরত এবং পেনশন ভোগী, দুই-ই এই সুবিধা পাবেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল। সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে হবে ৫৩ শতাংশ। এতে সওয়া ১ কোটি মানুষ উপকৃত হবেন। (DA Hike)

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে DA পান। দীপাবলির আগে এই সিদ্ধান্তের ফলে তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে হল ৫৩ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলবে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই তিন মাসের DA এরিয়ার হিসেবে ঢুকবে। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে পারে বলে যদিও আগেই ইঙ্গিত মিলেছিল।কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স-এর এক আধিকারিক জানিয়েছিলেন, মন্ত্রিসভার বৈঠকে DA-র হার বাড়ানো হতে পারে। সেই জল্পনাই এবার সত্য বলে প্রমাণিত হল। (DA Hike before Diwali)

উৎসবের মরশুমে DA বৃদ্ধিতে যারপরনাই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে হাতে বাড়তি টাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের DA ও DR বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। মূল্যসূচকের নিরিখে সাধারণত বছরে দু'বার DA-র হার পাল্টায়।

সাধারণত জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে DA-র হারে সংশোধন ঘটায় কেন্দ্রীয় সরকার। এর আগে, ২০২৪ বসালের ২৪ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সেবার তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়ে যায়। এবার তা আরও বেড়ে হল ৫৩ শতাংশ।

কিন্তু এই DA কী ভাবে হিসেব করা হয়? ধরে নেওয়া যাক, কারও বেসিক বেতন ৫৫ হাজার ২০০ টাকা। ৫০ শতাংশ হারে DA পাচ্ছিলেন ২৭ হাজার ৬০০ টাকা।  ৩ শতাংশ বেড়ে DA ৫৩ শতাংশে পৌঁছে যাওয়ায় হাতে আসবে ২৯ হাজার ২৫৬ টাকা। 

মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA দেয় কেন্দ্র, পেনশন ভোগীরা পান DR. দুই ক্ষেত্রেই বছরে দু'বার টাকা বাড়ে। এ বছর DA-র হার বৃদ্ধিতে দেরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়র্কার্স। সেই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দেওয়া হয়।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget