এক্সপ্লোর

Defence Stocks: ভারত-পাক উত্তেজনার জেরে ৮৬ হাজার কোটি টাকা বেড়েছে বাজার মূলধন, ডিফেন্স স্টকগুলিতে এসেছে বিপুল মুনাফা

Defence Stocks Market Cap: নিফটি ইন্ডিয়া ডিফেন্স সূচক যা কিনা দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা খাতের স্টকগুলির অবস্থা ট্র্যাক করে, সামরিক পদক্ষেপ শুরুর পর থেকেই তা ৯.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Stock Market: ভারতের শেয়ার বাজারে ব্যাপক বৃদ্ধি এসেছে, বিপুল গতি এসেছে ডিফেন্স সেক্টরের স্টকগুলিতে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাজার মূলধন, বলাই বাহুল্য পহেলগাঁও হামলার পর থেকে ভারত পাক উত্তেজনার জেরে এক ধাক্কায় ৮৬,২১১ কোটি টাকা বেড়ে গিয়েছে ডিফেন্স সেক্টরের স্টকগুলির বাজার মূলধন।

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে প্রত্যাঘাত আনতে অপারেশন সিঁদুর সফল করার পর থেকেই হু হু করে বেড়েছে এই সেক্টরের স্টকগুলির দাম। বলা ভাল ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের পর থেকে ডিফেন্স সেক্টরে বুল রান শুরু হয়ে যায়। এই অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।

১৯৭১ সালের যুদ্ধের পর থেকে এটাই ছিল ভারতের ত্রি-সেনা আঘাত, আর এই ঘটনাই ভারতের প্রতিরক্ষা খাতের উপর আস্থা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল বিনিয়োগকারীদের। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল।

এর ফলে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সূচক যা কিনা দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা খাতের স্টকগুলির অবস্থা ট্র্যাক করে, সামরিক পদক্ষেপ শুরুর পর থেকেই তা ৯.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ের মধ্যে বেঞ্চমার্ক নিফটি ৫০ সূচক কেবল ১.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে নিফটি সূচককে ছাপিয়ে গিয়েছে এই নিফটি প্রতিরক্ষা সূচক।

পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড সংস্থা এই বিপুল র‍্যালিকে নেতৃত্ব দিয়েছে। ২২ এপ্রিল থেকে ধরলে এই শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। বাজারের তথ্য অনুসারে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড সংস্থার শেয়ারের দাম ২৮ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। মিশ্র ধাতু নিগম লিমিটেড এবং ভারত ডায়নামিক্সের পারফরম্যান্সও ২৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছে এই সময়ের মধ্যে।

অন্যান্য উল্লেখযোগ্য সংস্থার মধ্যে রয়েছে ডেটা প্যাটার্নস ইন্ডিয়া, ডিসিএক্স সিস্টেমস যাতে ২০ শতাংশের বেশি মুনাফা এসেছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পারফরম্যান্সের দরুণই কেবল ২৩,৬৮৩ কোটি টাকা বেড়েছে ডিফেন্স সেক্টরের বাজার মূলধন।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget