এক্সপ্লোর

Dhanteras Gold Price : ধনতেরসে সস্তা সোনা! আজ চমকে দিয়ে কমল দাম, হুড়োহুড়ি বাজারে

Gold Price Drop : কতটা কমলো সোনার দাম। আজ কততে বিক্রি হচ্ছে সোনা কলকাতার বাজারে, জানাচ্ছে এবিপি লাইভ। সূত্র স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। 

ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন।ধনতেরসে কি আকাশ ছোঁবে সোনার দাম ? ১০ গ্রামের দাম ছুঁতে পারে দেড় লাখ, এমন আশঙ্কা ছিল। তবে ১৮ অক্টোবর, ধনতেরসে, সকলকে চমকে দিয়ে, কিছুটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের একটু স্বস্তি। সোনার সাধ মেটানো একটু সহজ হল বৈকি। কিন্তু কতটা কমলো সোনার দাম। আজ কততে বিক্রি হচ্ছে সোনা কলকাতার বাজারে, জানাচ্ছে এবিপি লাইভ। সূত্র স্বর্ণশিল্প বাঁচাও কমিটি।  

আজকের সোনার দাম ( ১৮ অক্টোবর, ২০২৫)     
            
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৭৬৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২১৩০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৬১৭
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৯৬০
রুপো (৯৯৯) ১ কেজি  ১৬৯৬৮৩

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস উৎসব। এই দিনে সোনা-রুপো কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত। তাই কালীপুজোর আগে এই বিশেষ দিনে গয়নার দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। এবারও ছবিটা একইরকম। ধনতেরস উপলক্ষ্য়ে সোনার দোকানগুলিতে দেখা গেল ভিড় জমিয়েছেন ক্রেতারা।  

২০২৫ সালে বিশ্বব্যাপী সোনার দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা প্রতি আউন্স ৪,০০০ ডলারের সীমা অতিক্রম করেছে এবং ৩৫টিরও বেশি নতুন রেকর্ড স্থাপন করেছে। মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (MOFSL) এর বিশ্লেষকরা আশা করছেন যে এই উত্থান অব্যাহত থাকবে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স ৪,৫০০ ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে । 

দেশীয় বাজারে, গত সপ্তাহে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.২০ লক্ষ টাকা ছুঁয়েছে এবং যদি রুপি-ডলারের বিনিময় হার ৮৯ এর কাছাকাছি থাকে তবে তা আগামীতে ১.৩৫ লক্ষ টাকায় উন্নীত হতে পারে। এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের কমোডিটিজ রিসার্চ চিফ বন্দনা ভারতীর মতে, বছরের শেষে বা আগামী বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget