এক্সপ্লোর

Dividend Stocks: ভাল মুনাফা হয়েছে ত্রৈমাসিকে, বিনিয়োগকারীদের খুশি করতে মোটা ডিভিডেন্ড দেবে এই ব্যাঙ্ক

Ujjivan Small Finance Bank: চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক জানিয়েছে যে তাঁর নেট সুদের আয় বেড়েছে ২৬ শতাংশ। এই আয় ৭৩৮ কোটি টাকা থেকে ৯৩৩ কোটি টাকা হয়েছে।

Ujjivan Small Finance Bank: ২০২৩-২৪ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Ujjivan Small Finance Bank)। আর গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের দুরন্ত মুনাফা এসেছে। এই ব্যাঙ্কের মুনাফা বেড়েছে ৩২৬.৯০ কোটি টাকা। সেবির কাছে জমা দেওয়া ফাইলে দেখা গিয়েছে গত অর্থবর্ষে একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের মুনাফা বেড়েছে ৬.৫ শতাংশ। এই ত্রৈমাসিকেই ব্যাঙ্কটি ৩০৯.৫০ কোটি টাকা মুনাফা করেছিল। আর এবার দুরন্ত মুনাফার পরে ডিভিডেন্ড (Dividend Stocks) ঘোষণা করেছে এই ব্যাঙ্ক।

ব্যাঙ্কের নিট আয় বেড়েছে ২৬ শতাংশ

চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক জানিয়েছে যে তাঁর নেট সুদের আয় বেড়েছে ২৬ শতাংশ। এই আয় ৭৩৮ কোটি টাকা থেকে ৯৩৩ কোটি টাকা হয়েছে। ডিসেম্বর ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের NPA ২.১৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.২৩ শতাংশ। ব্যাঙ্কটির নেট এনপিএ ০.১৭ শতাংশ থেকে ০.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এই ত্রৈমাসিকে এই উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৬৬৮১ কোটি টাকা ঋণ দিয়েছে। এই পরিসংখ্যানটিও গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

ব্যাঙ্কের আমানত বেড়েছে

জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Ujjivan Small Finance Bank) আমানত বেড়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আমানত বেড়ে হয়েছে ৩১,৪৬২ কোটি টাকা। বার্ষিক হিসেবে যা ২৩ শতাংশ এবং ত্রৈমাসিকের হিসেবে যা ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ব্যাঙ্কে কারেন্ট সেভিংস অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ এবং ত্রৈমাসিকের হিসেবে যা ১০ শতাংশ বেড়ে হয়েছে ৮৩৩৫ কোটি টাকা।

ডিভিডেন্ড ঘোষণা করেছে

এই ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডও ঘোষণা করেছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক। প্রতি শেয়ারে ১.৫০ টাকা হারে ডিভিডেন্ড (Dividend Stocks) দেবে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৩ গুণ বেড়েছে বিনিয়োগকারীদের টাকা, আরও বাড়বে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget