এক্সপ্লোর

Multibagger Stock: ১ বছরে ৩ গুণ বেড়েছে বিনিয়োগকারীদের টাকা, আরও বাড়বে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক ?

PFC Stock: পাওয়ার ফিনান্স কর্পোরেশন ওরফে পিএফসির শেয়ারের দাম শনিবার গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ২.২ শতাংশ বেড়েছে। এখন শেয়ারের (Multibagger Stock) দাম ৪৬৪.৯০ টাকা।

Stock Market: বিগত কয়েক বছরে বেশ কিছু সরকারি সংস্থার স্টক বিপুল হারে বেড়েছে। খুব কম সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের ধনী করেছে এই সব স্টক। আর এই ধরনের মাল্টিব্যাগার রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকের (Multibagger Stock) মধ্যে অন্যতম হল ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ PFC। বিগত বছরে ৩ গুণ রিটার্ন এনে দিয়েছে এই পিএফসির স্টক।

১ সপ্তাহেই বাড়ল ১২ শতাংশ

পাওয়ার ফিনান্স কর্পোরেশন ওরফে পিএফসির শেয়ারের দাম শনিবার গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ২.২ শতাংশ বেড়েছে। এখন শেয়ারের (Multibagger Stock) দাম ৪৬৪.৯০ টাকা। এই সংস্থার স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৪৮৫.৫০ টাকা। আর দেখা গিয়েছে বিগত মাত্র ৫ দিনের মধ্যেই PFC-র স্টকের দাম বেড়েছে ১২ শতাংশের কাছাকাছি। আর এক মাসের হিসেব দেখলে, PFC-র শেয়ারের দাম ১৭ শতাংশ বেড়ে গিয়েছে।

২৫০ শতাংশেরও বেশি রিটার্ন

 বিগত ৬ মাসে এই সংস্থার শেয়ারের দাম ৪৪ শতাংশ বেড়েছে, এবং ২০২৪ সালের শুরু থেকে ধরলে এই সংস্থার স্টকের দাম ১৮ শতাংশ বেড়েছে। গত এক বছরে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) এনে দিয়েছে PFC সংস্থার শেয়ার। এক বছরের মধ্যে ২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে PFC। অর্থাৎ মাত্র ১ বছরেই এই শেয়ার থেকে ৩.৫ গুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এক বছর আগে যেখানে এই শেয়ারের দাম ছিল ১৩২.৫২ টাকা, সেখানে আজকের সেশনে এর দাম চলছে ৪৬৫ টাকার আশেপাশে।

আরও বাড়বে স্টকের দাম

সংস্থার বাজার মূলধনও বেড়েছে এই সময়ের মধ্যে। এখন এর বাজার মূলধন ১.৫৪ লক্ষ কোটি টাকা। তবে এই সংস্থার স্টকের দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ব্রোকারেজ ফার্ম ইলারা ক্যাপিটাল এই সরকারি শেয়ারের দামের (Multibagger Stock) টার্গেট প্রাইস রেখেছে ৫৬৯ টাকা অর্থাৎ এখনকার দাম থেকে পরে আরও ৩০ শতাংশ বাড়বে বলেই মনে করা হচ্ছে এই স্টকের দাম।

জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে কী ফল করেছে সংস্থা

২০২৩-২৪ অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকে PFC সংস্থার নিট মুনাফা ২৩.২৯ শতাংশ বেড়ে ৭৫৫৬.৪৩ টাকায় পরিণত হয়েছে। আর এই সময়ের মধ্যে সংস্থার আয় দাঁড়িয়েছে ২৪,১৪১.৫০ কোটি টাকা। এই পরিসংখ্যান গত অর্থবর্ষের থেকে ২০.৩৪ শতাংশ বেশি।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: PM Modi: ৪ জুনের পর লাফিয়ে বাড়বে বাজার ! অমিত শাহের পর ফের ভরসা মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget