এক্সপ্লোর

EPFO: এই দিন থেকে ATM-এ পাবেন পিএফের টাকা, আসছে EPFO 3 অ্যাপ 

Provident Fund: ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমে তখন সহজেই তোলা যাবে পিএফরে টাকা। জানেন কবে থেকে এই সুবিধা পাবেন আপনি।

 

Provident Fund: এটিএম কার্ড (ATM Card) দিয়ে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা (Money)। শীঘ্রই EPFO অ্যাপ আপডেট নিয়ে আসছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(Employee Provident Fund Organization)। ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমে তখন সহজেই তোলা যাবে পিএফরে টাকা। জানেন কবে থেকে এই সুবিধা পাবেন আপনি।

কবে আসছে এই পরিষেবা
সম্প্রতি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ইপিএফও এটিএম কার্ড ও মোবাইল অ্যাপ শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ তারিখ বলেছন। তিনি বলেছেন, চলতি বছরের মে-জুন নাগাদ চালু হবে EPFO-র এই পরিষেবা।

EPFO-এর মোবাইল অ্যাপে সাম্প্রতিক আপডেট কবে থেকে
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, EPFO ​​2.0-এর আওতায় পুরো আইটি সিস্টেম আপগ্রেড করা হবে। এই বিষয়ে কাজ চলছে, জানুয়ারির শেষ নাগাদ এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই পর্বে EPFO ​​3.0 অ্যাপটি চালু হবে মে-জুন 2025 সালের মধ্যে। অর্থাৎ বছরের মাঝামাঝি EPFO ​​গ্রাহকরা ব্যাঙ্কিং সুবিধা পেতে সক্ষম হবেন। বিশেষ করে এটি ইপিএফও-এর পুরো সিস্টেমকে সেন্ট্রালাইজড বা এক জায়াগায় নিয়ে আসবে। যার ফলে আপনার ক্লেম পেতে আরও সুবিধা হবে। 

অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে আলোচনা চলছে
শ্রম মন্ত্রকের সূত্রের মতে, EPFO ​​3.0-এর মাধ্যমে দেশের যে কোনও জায়গা থেকে কর্মচারী তহবিল বা EPFO গ্রাহকদের ব্যাঙ্কিং সুবিধা দেওয়ার জন্য অর্থ মন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে আলোচনা চলছে। এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে EPFO ​​সদস্যরা ডেবিট কার্ডগুলিতে অ্যাক্সেস পেতে এবং এটিএম থেকে তাদের পিএফ তহবিল তুলতে সক্ষম হবেন।

PF থেকে কত টাকা তুলতে পারবেন ?
মনে রাখবেন, গ্রাহকরা EPFO ​​এটিএম কার্ডের মাধ্যমে তাদের পুরো PF-এর টাকা তোলার সুযোগ পাবেন না। এর জন্য একটি তোলার সীমা রাখা হবে। যাতে EPFO ​​সদস্যরা একবারে সব টাকা তুলতে না পারেন। এই টাকা তোলার জন্য আপনাকে আগে EPFO ​​থেকে অনুমতি নিতে হবে না। যেখানে আগে এই বিষয়ে EPFO ​​থেকে অনুমতি নিতে হত। 

কী লাভ হবে ?
এই আপডেট ও উদ্যোগগুলির সবচেয়ে বড় সুবিধা হবে EPFO ​​গ্রাহকদের। নিজেদের টাকা তোলার জন্য দীর্ঘ ফর্ম পূরণ করতে হবে না তাদের। এছাড়াও, তাদের EPFO ​​অফিসেও যেতে হবে না।

আরও পড়ুন : RBI: এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget