এক্সপ্লোর

EPFO EPS Guidelines: EPFO কর্মচারীরা পাবেন আরও বেশি পেনশন, নতুন নির্দেশিকা জারি

Provident Fund News: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)কর্মচারীদের পেনশন স্কিমের (EPS)অধীনে আরও পেনশনের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে।

Provident Fund News: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)কর্মচারীদের পেনশন স্কিমের (EPS)অধীনে আরও পেনশনের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে। এর জন্য EPFO ২০ ফেব্রুয়ারি ২০২৩ নির্দেশিকা জারি করেছে৷ এই নির্দেশিকা অনুসারে, যে সব কর্মচারীরা EPS স্কিমের অধীনে আরও পেনশন পাওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও এখনও আবেদন করেননি, তাঁরাও এখন আরও পেনশনের জন্য আবেদন করতে পারবেন৷ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ৩ মার্চ ২০২৩ পর্যন্ত আরও পেনশন পাওয়ার আবেদন করা যাবে।

EPS Guidelines: কী বলেছে ইপিএফও ?
ইপিএফও জানিয়েছে,  কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই এর জন্য যৌথভাবে আবেদন করতে পারবেন। এই বিষয় মনে রাখতে হবে,গত ২২ অগাস্ট, ২০১৪ এর ইপিএস সংশোধন পেনশনযোগ্য বেতন সীমা প্রতি মাসে ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করেছে৷ এছাড়াও কর্মচারী ও তাদের নিয়োগকর্তাদের প্রকৃত বেতনের ৮.৩৩ শতাংশ EPS-এ অবদান রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ২০২২ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট কর্মচারীদের পেনশন (সংশোধনী) স্কিম, ২০১৪ বহাল রাখে।

EPFO সম্প্রতি একটি অফিস অর্ডারের মাধ্যমে তার ফিল্ড অফিসগুলিতে জয়েন্ট অপশন ফর্ম পরিচালনার বিষয়ে বিশদে জানিয়েছে। ইপিএফও বলেছে, এই সুবিধা নিতে আগ্রহী ব্যক্তিদের জন্য শীঘ্রই ইউআরএল (ইউনিক রিসোর্স লোকেশন) জানানো হবে। এই ইউআরএল পাওয়ার পরে আঞ্চলিক পিএফ কমিশনার বিস্তৃত জনসাধারণের তথ্যের জন্য নোটিশ বোর্ড ও ব্যানারের মাধ্যমে তথ্য প্রকাশ করবেন। এরপরই EPFO-র নির্দেশ অনুসারে প্রতিটি আবেদন রেজিস্টার করা হবে। পরবর্তীকালে ডিজিটালভাবে এগুলি লগ করার পর আবেদনকারীকে একটি রসিদ নম্বর দেওয়া হবে।

EPFO EPS Guidelines: কাদের বেশি পেনশন দেওয়া হবে ?
নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ভবিষ্যৎ তহবিল অফিসের অফিসার ইনচার্জ উচ্চ বেতনে যৌথ বিকল্পের প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীর যোগ্যতা যাচাই করবেন। এর পরে আবেদনকারীকে ই-মেইল/পোস্টের মাধ্যমে ও পরে এসএমএসের মাধ্যমে সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৯ ডিসেম্বর EPFO এই সার্কুলার জারি করেছিল। এই বিজ্ঞপ্তিতে কোন কর্মচারীরা বেশি পেনশন পাবেন ও এর জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,  যারা বাধ্যতামূলকভাবে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল (EPF) স্কিমের অধীনে উচ্চ মজুরিতে অবদান রেখেছে ও অবসর গ্রহণের আগে উচ্চ পেনশন বেছে নিয়েছে, তারাই এই বেশি পেনশন পাওয়ার যোগ্য। বিজ্ঞপ্তি অনুসারে, একই সময়ে ১ সেপ্টেম্বর ২০১৪-এর আগে অবসরে নেওয়া কর্মচারীরা এই বেশি পেনশনের সদস্যপদ থেকে বাদ পড়েছেন। ২০১৪ সালের সংশোধনী অনুসারে কেবল সেইসব কর্মচারীরা এই সুবিধা পাবেন, যারা এই বিকল্পটি ব্যবহার করবেন।

আরও পড়ুন : SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget