এক্সপ্লোর

EPFO Interest Rate: তিন বছরে সর্বোচ্চ, PF-এ সুদের হার বৃদ্ধির প্রস্তাব EPFO-র

EPFO: ২০২৩-'২৪ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে প্রভিডেন্ড ফান্ডে সুদের হার বৃদ্ধির প্রস্তাব। ২০২৩-'২৪ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে Employees' Provident Fund Organisation (EPFO). সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত তিন বছরে এই নিয়ে সর্বোচ্চ সুদের হারের প্রস্তাব দিল EPFO. লোকসভা নির্বাচনের আগে সুদের হারে এই বৃদ্ধির প্রস্তাব গৃহীত হলে ২৯ কোটি গ্রাহক উপকৃত হবেন, যাঁদের মধ্যে ৬.৮ কোটি EPFO-র সক্রিয় গ্রাহক। (EPFO Interest Rate)

এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে EPFO সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করে। ২০২২-'২৩ অর্থবর্ষের জন্য সিদের হার বাড়িয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তার আগে, ২০২১-'২২ অর্থবর্ষে PF-এর সুদের হার ছিল ৮.১০ শতাংশ। ২০২২ সালের মার্চ মাসে যদিও, সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হয় ২০২১-'২২ অর্থবর্ষের জন্য, যা ১৯৭৭-'৭৮ অর্থবর্ষের পর সর্বনিম্ন ছিল। কারণ ১৯৭৭-'৭৮ অর্থবর্ষেই ৮ শতাংশ হারে সুদ মিলত PF-এ (EPFO).

২০২৩-'২৪ অর্থবর্ষে PF-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে EPFO-র সর্বোচ্চ স্তর থেকে, যা সেন্ট্রাল বোর্ড অউ ট্রাস্টিজ (CBT) নামে পরিচিত। শনিবার এ নিয়ে বৈঠক হয় তাদের। সেখানেই সর্বসম্মতিতে প্রস্তাব দেওয়া হয় বলে খবর। তবে CBT-র বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলেও, কেন্দ্র সরকার তাতে সিলমোহর দেবে। 

আরও পড়ুন: Bandhan Bank: ১৭ শতাংশ বৃদ্ধি,বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা দাঁড়াল ২.৩৩ লক্ষ কোটি টাকা

শনিবার CBT-র বৈঠকে সুদের হার বৃদ্ধি করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিললে, CBT-র প্রস্তাবিত ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়বে ৬ কোটি সক্রিয় EPFO গ্রাহকের অ্যাকাউন্টে। যদিও লোকসভা নির্বাচনের আগে সুদের হারের এই বৃদ্ধি সরকারের জনমোহিনী প্রকল্পেরই অংশ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। 

এ ব্যাপারে যে যুক্তি উঠে এসেছে, তা হল, লাগাতার PF-এর সুদের হারে ওঠাপড়া অব্যাহত থেকেছে। ২০২০ সালের মার্চ মাসে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করা হয়, যা সাত বছরে সর্বনিম্ন ছিল। তার আগে, ২০১৮-'১৯ সালে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ, ২০১৭-'১৮ সালে ৮.৫৫ শতাংশ, ২০১৬-'১৭ সালে ৮.৬৫ শতাংশ ছিল সুদের হার। ২০১৫-'১৬ সালে PF-এ সুদের হার ছিল ৮.৮ শতাংশ। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর, ২০১৩-'১৪ এবং ২০১৪-'১৫ সালেই PF-এ সর্বোচ্চ সুদ পান গ্রাহকরা, ৮.৭৫ শতাংশ হারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget