এক্সপ্লোর

EPFO Update: পেনশনভোগীদের জন্য সুখবর দিল EPFO, বদলাচ্ছে নিয়ম- পাবেন এই সুবিধে

EPFO Rule Change: আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিস্টেম চালু হওয়ার পরে ইপিএফও-র ৭৭ লক্ষ পেনশনভোগী দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকেই পেনশন তুলতে পারবেন।

Pension Scheme: বেশ কিছুদিন ধরেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কর্মীদের, ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের এবং পেনশনভোগীদের অনেক কিছু বদল এনেছে, যা সকলের সুবিধে করে দেবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO Update) জানিয়েছে দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে পেনশনভোগীরা (Pension System) পেনশন তুলতে পারবেন। অগ্রিম ক্লেমের জন্য অটো ক্লেম লিমিটও বাড়িয়ে দিয়েছে এনপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে তৃতীয়বার মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পেনশনভোগীদের জন্য বহু নিয়ম প্রণয়ন করেছে এবং তাদের সুবিধার্থে বহু পদক্ষেপ করেছে। এর ফলে ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার এবং ইপিএস পেনশনভোগীদের জন্য এর ফলে অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৪ ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড কেন্দ্রীভূত পেনশন পেমেন্ট সিস্টেম প্রবর্তনের প্রস্তাব আনে। এই সিস্টেম আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিস্টেম চালু হওয়ার পরে ইপিএফও-র ৭৭ লক্ষ পেনশনভোগী দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকেই পেনশন তুলতে পারবেন। যে সমস্ত পেনশনভোগী নিজের হোমটাউন ছেড়ে অন্যত্র শিফট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা বড় সুবিধে করে দেবে।

অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে ১ লাখ টাকায়

প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা আংশিক তুলতে গেলে অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে। আগে এই লিমিট ছিল ৫০ হাজার টাকা, তা এখন বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। বাড়ি নির্মাণ, সন্তানদের শিক্ষা কিংবা বিবাহ এই সমস্ত কারণে টাকা তোলা যাবে এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে। প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৬০ শতাংশ তোলার জন্য আগে যেখানে ১০ দিন সময় লাগত তা এখন কমিয়ে আনা হয়েছে ৩-৪ দিনে। এই ক্লেম লিমিট বাড়ানোর ফলে ৭.৫ কোটি ইপিএস পেনশনভোগী উপকৃত হবেন। এমনকী এই ক্লেম সেটলমেন্টের জন্য উপভোক্তাকে ক্যান্সেল চেক বা ব্যাঙ্ক পাসবুকেরও কোনও প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Gold Rate: সপ্তাহান্তে সোনা কিনতে স্বস্তি মিলবে ? রাজ্যে কত দর চলছে আজ ?

সেরা শিরোনাম

Darius Khambata: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget